News Flash

  • Home
  • প্রধান খবর
  • Chief Minister Yogi Adityanath : একশো শতাংশ উপস্থিতি নিশ্চিত করতে উত্তরপ্রদেশে ‘স্কুল চলো অভিযান’ চালু করছে যোগী সরকার
Image

Chief Minister Yogi Adityanath : একশো শতাংশ উপস্থিতি নিশ্চিত করতে উত্তরপ্রদেশে ‘স্কুল চলো অভিযান’ চালু করছে যোগী সরকার

লখনউ, ৩ এপ্রিল (হি.স.) : উত্তরপ্রদেশের প্রাথমিক ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে ১০০ শতাংশ উপস্থিতি নিশ্চিত করতে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সোমবার শ্রাবস্তী জেলা থেকে ‘স্কুল চলো অভিযান’ চালু করবেন। এটি প্রাথমিক শিক্ষার ভবিষ্যত এবং প্রাথমিক বিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নের জন্য রাজ্য সরকারের একটি প্রচেষ্টা বলে সরকারি বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে। মুখ্যমন্ত্রী আধিকারিকদের নির্দেশ দিয়েছেন যে, যে সমস্ত জেলায় সাক্ষরতার হার কম সেইসব জেলাকে গুরুত্ব দিতে হবে। ওই সব জেলাগুলিতে ‘স্কুল চলো অভিযান’ অগ্রাধিকার দেওয়া উচিত এবং রাজ্যের প্রাথমিক বিদ্যালয়গুলিকে আরও ভাল সুযোগ-সুবিধা দিয়ে সু-সজ্জিত করা উচিত।

‘স্কুল চলো অভিযান’ শুরু করা হচ্ছে শ্রাবস্তী জেলা থেকে। যেখানে রাজ্যের সর্বনিম্ন সাক্ষরতার হার রয়েছে। বাহরাইচ, বলরামপুর, বদাউন এবং রামপুর ইত্যাদি জেলাতে বেশি নজরদারি চালানো হবে। মুখ্যমন্ত্রী আদিত্যনাথ জানান, সরকারি স্কুলগুলিকে অবশ্যই ‘অপারেশন কায়াকল্প’র মাধ্যমে সমস্ত লক্ষ্য অর্জন করতে হবে। যার লক্ষ্য স্কুলগুলিকে একটি নতুন রূপ দেওয়া। মুখ্যমন্ত্রী আধিকারিকদের বলেন, শুধুমাত্র জনপ্রতিনিধিরা ‘স্কুল চলো অভিযান’-এর সঙ্গে যুক্ত হবেন না। আধিকারিকরাও অংশ নেবেন। তবে, প্রায় প্রতিটি বিধায়কদের অবশ্যই একটি করে স্কুলকে দত্তক নিতে হবে।

সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, এই অভিযানের জন্য প্রস্তুতি নিতে এবং সমস্ত সরকার পোষিত স্কুলে শিক্ষক নিয়োগ নিশ্চিত করতে মৌলিক শিক্ষা বিভাগকেও নির্দেশ জারি করা হয়েছে। ক্যাম্পেইনের আওতায় শিক্ষার্থীদের ইউনিফর্ম এবং জুতা ও মোজা প্রদান করা হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

Releated Posts

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top