News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Arrested : মনপাথর বাজার এলাকায় হানা দিয়ে পুলিশ জুয়ার সামগ্রীসহ এক ব্যক্তিকে আটক করেছে
Image

Arrested : মনপাথর বাজার এলাকায় হানা দিয়ে পুলিশ জুয়ার সামগ্রীসহ এক ব্যক্তিকে আটক করেছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ এপ্রিল৷৷ দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার থানা এলাকার মনপাথর বাজার সংলগ্ণ এলাকায় হানা দিয়ে পুলিশ জুয়ার সামগ্রীসহ এক ব্যক্তিকে আটক করেছে৷ আটক ব্যক্তির নাম লক্ষিন্দর চাকমা৷ তার বাড়ি হলিক্রস পাড়ায়৷

ঘটনার বিবরণ দিয়ে পুলিশ জানিয়েছে সুনিদৃষ্ট খবরের ভিত্তিতে মন পাথর বাজার সংলগ্ণ এলাকায় শনিবার রাতে পুলিশ হানা দেয়৷ হানা দিয়ে জান্ডি মুন্ডা খেলার বিভিন্ন সামগ্রী সহ তাকে হাতেনাতে আটক করা সম্ভব হয়েছে৷ তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গৃহীত হয়েছে৷

স্থানীয় সূত্রে জানা গেছে বহুদিন ধরেই ওই এলাকায় জান্ডি মুন্ডা সহ নানা জুয়া খেলার আসর বসছে৷ জোয়ার কবলে পড়ে বহু মানুষ সর্বস্বান্ত হয়েছেন৷ যুবকরা এবং শ্রমিকরা জুয়ার কবলে পড়ে সর্বস্ব হারিয়ে খালি হাতে বাড়ি ফিরতে বাধ্য হচ্ছেন৷ এ নিয়ে এলাকায় গার্হস্থ্য কলহ চরম আকার ধারণ করতে শুরু করেছে৷ শ্রমিকরা সারাদিন কাজ করে বাড়ি ফেরার পথে জুয়ার আসরে গিয়ে দিনের রোজগারের সব টাকা খুইয়ে খালি বেত নিয়ে বাড়িতে ফিরতে বাধ্য হচ্ছে৷ ফলশ্রুতিতে অনেক পরিবারে উপোস করে কাটাতে হচ্ছে৷ উদ্ভূত পরিস্থিতিতে স্থানীয় লোকজন পুলিশকে বিষয়টি জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান৷ সেই খবরের ভিত্তিতে শান্তির বাজার থানার পুলিশ অভিযান চালিয়ে সাফল্য পেয়েছে৷ পুলিশের ভূমিকায় সন্তুষ্ট করেছেন এলাকার বাসিন্দারা৷ ওইসব এলাকায় জুয়া বিরোধী অভিযান অব্যাহত রাখার জন্য তারা দাবি জানিয়েছেন৷

Releated Posts

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

লোডশেডিং নয়, হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ১০ সেপ্টেম্বর: “বিদ্যুৎ ছাড়া রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। শিল্পের জন্য বিদ্যুৎ দরকার, হাসপাতালের জন্য বিদ্যুৎ দরকার, শিক্ষাক্ষেত্রেও…

ByByReshmi Debnath Sep 10, 2026

শিক্ষাপ্রতিষ্ঠানে এসএফআই কর্মীদের উপর হামলার অভিযোগ, আইজিপির দ্বারস্থ সংগঠন

আগরতলা, ১০ সেপ্টেম্বর: রাজ্যের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এসএফআই কর্মী ও সাধারণ পড়ুয়াদের উপর হামলার অভিযোগ তুলে ত্রিপুরা পুলিশের আইনশৃঙ্খলা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর-এর নতুন সূচি ঘোষণা, ৬ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনের জন্য সংশোধিত সূচিতে অনুমোদন দিয়েছে ভারতের নির্বাচন…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top