News Flash

  • Home
  • দিনের খবর
  • Subhendu Adhikari : “বাংলার মেয়ের শাসনকালে, এটাই এখন বাংলার সংস্কৃতি“, আলিয়াকান্ডে তোপ শুভেন্দু অধিকারীর
Image

Subhendu Adhikari : “বাংলার মেয়ের শাসনকালে, এটাই এখন বাংলার সংস্কৃতি“, আলিয়াকান্ডে তোপ শুভেন্দু অধিকারীর

কলকাতা, ৩ এপ্রিল (হি স)। বিচ্ছিন্ন ঘটনা? মোটেও না, তথাকথিত “বাংলার মেয়ের” শাসনকালে, এটাই এখন বাংলার সংস্কৃতি…। রবিবার টুইটারে এই মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুভেন্দুবাবু লিখেছেন, “উপাচার্যকে ঘেরাও করা, বিক্ষোভ দেখানো, এ রাজ্যে নতুন নয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রায়শই এমন ছবি দেখা যায়। কিন্তু, আলিয়া বিশ্ববিদ্যালয়ের ঘটনা কার্যত নজিরবিহীন।

উপাচার্য মহম্মদ আলির ঘরে ঢুকে তৃণমূল ছাত্র নেতা গিয়াসউদ্দিন মণ্ডল ও তার বাহিনীর আস্ফালন শুধুমাত্র বাংলার শিক্ষাঙ্গন কে কলুষিত করে নি, সমগ্র বাংলার শিক্ষিত চেতনাশীল ব্যক্তিদের মনে প্রশ্ন তুলে দিয়েছে, যে, এ কোন সমাজে আমরা বাস করছি? আর কত অধঃপতন হবে বাংলার? কোথায় এর শেষ?

উপাচার্য কেন্দ্রীয় সরকারের বরাদ্দ অর্থ নয়ছয় করতে দিচ্ছেন না, এটাই মূলত রাগের কারণ। কিন্তু কি কারণে ঘটেছে? কেন এমন হলো? উপাচার্য কি এমন করলেন যে এভাবে অপমানিত হলেন? এই সব প্রশ্ন গৌণ। তৃণমূল ছাত্র নেতার এই আচরণ, শালীনতার সমস্ত সীমা অতিক্রম করেছে, সভ্য সমাজে এমন হতে পারে না।

উপাচার্য জানিয়েছেন, সাহায্য চেয়ে পুলিশকে ফোন করেছিলেন, কিন্তু পুলিশ আসেনি।

আসার কথা ও নয়, তৃণমূলের প্রভাবশালী নেতাদের হাত মাথার ওপর, তাই পুলিশ আসতো না।

চাকরির জন্য বিক্ষোভ সমাবেশ ভেস্তে দিতে হলে, সরকার কে কালিমালিপ্ত করবে এমন ঘটনাকে ধামাচাপা দিতে হলে পুলিশ অবশ্যই আসতো।”

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top