News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Tripura Police : নতুনবাজারে পুলিশী অভিযানে জুয়ার সামগ্রী উদ্ধার
Image

Tripura Police : নতুনবাজারে পুলিশী অভিযানে জুয়ার সামগ্রী উদ্ধার

নতুনবাজার, ১ এপ্রিল : নতুনবাজার থানার পুলিশ জুয়া বিরোধী অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে জান্ডি মুন্ডার বেশ কিছু সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয়েছে। জুয়া খেলার সামগ্রী উদ্ধার করা সম্ভব হলেও এই ঘটনায় জড়িত বাড়ির মালিককে আটক করতে সক্ষম হয়নি পুলিশ। তবে এ ধরনের অভিযান প্রশাসনের তরফ থেকে অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে। 


ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়ে নতুন বাজার থানার ওসি প্রীতিময় চাকমা জানান, এলাকায় জুয়ার রমরমা পরিলক্ষিত হয়েছে। এ ধরনের জুয়ার আসর বৃদ্ধির ফলে স্থানীয় যুবক এবং স্কুল-কলেজ পড়ুয়া ছাত্ররা আকৃষ্ট হচ্ছে। ফলশ্রুতিতে বহু পরিবারে অশান্তি সৃষ্টি হয়েছে। পরিবারের কর্তারা দৈনিক যে টাকা রোজগার করে তার সিংহভাগ জুয়ার আসরে হেরে বাড়িতে ফেরেন বলেও অভিযোগ উঠেছে। জুয়ার ভয়ঙ্কর প্রবনতার কবলে পড়ে বহু পরিবার ধ্বংস হয়ে যাওয়ার মুখে এসে দাঁড়িয়েছে। 


স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এসব বিষয়ে বারবার পুলিশের দ্বারস্থ হয়েও ইতিবাচক সাড়া মেলেনি। শেষ পর্যন্ত নতুন বাজার থানার ওসি প্রীতিময় চাকমার নেতৃত্বে জুয়া বিরোধী অভিযান চালানো হয় এলাকার জনগণ সন্তোষ ব্যক্ত করেছেন। এ ধরনের অভিযান আগামী দিনগুলিতে ও অব্যাহত থাকবে বলে জানানো হয়।

Releated Posts

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top