News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Attack : শান্তিরবাজারে আক্রান্ত দুই সিপিএম নেতা
Image

Attack : শান্তিরবাজারে আক্রান্ত দুই সিপিএম নেতা

আগরতলা, ৩১ মার্চ : দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজারে শাসক দলের নেতাকর্মীদের হাতে আক্রান্ত হয়েছেন সিপিআইএমের ২ নেতা। আহতরা হলেন জহর দেবনাথ ও দুলাল দত্ত। ঘটনাকে কেন্দ্র করে শান্তির বাজার এলাকায় তীব্র রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। এ ব্যাপারে অভিযুক্তদের নাম উল্লেখ করে শান্তির বাজার থানায় সুনিদৃষ্ট মামলা দায়ের করা হয়েছে। তবে এখনো পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তারের কোনো সংবাদ নেই। 


ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে গিয়ে বিধায়ক সুধন দাস জানান, যুব মোর্চার সভাপতি সুমন দেবনাথের নেতৃত্বে শাসক দলের লোকজনরা সিপিআইএম নেতা জহর দেবনাথ এবং দুলাল দত্তকে প্রচণ্ড মারধর করেছে। তাতে তারা দুজনেই গুরুতরভাবে আহত হয়েছেন। ঘটনার খবর পেয়ে শান্তির বাজার থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত দুজনকে উদ্ধার করে শান্তিরবাজার হাসপাতালে নিয়ে আসে। আহতদের মধ্যে জহর দেবনাথের অবস্থা সঙ্কটজনক হওয়ায় তাকে শান্তিরবাজার হাসপাতাল থেকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনার খবর পেয়ে তিনি জি বি হাসপাতালে গিয়ে আহত জহর দেবনাথের খোজ নিয়েছেন বলে জানিয়েছেন। 


এ ধরনের ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছেন তিনি। অভিযুক্তদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি। তাঁর অভিযোগ, বর্তমান সরকারের আমলে আইনের শাসন নেই। গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়েছে।

Releated Posts

নুরপুর গ্রাম পঞ্চায়েতে ক্ষমতা হারাল বিজেপি, প্রধান নির্বাচিত সিপিএমের সেলিনা বেগম

কৈলাসহর, ৫ আগস্ট: দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েনের পর অবশেষে ঊনকোটি জেলার গৌরনগর ব্লকের নুরপুর গ্রাম পঞ্চায়েতে ক্ষমতা হারাল বিজেপি।…

ByByReshmi Debnath Aug 5, 2026

ঋণের প্রলোভনে ১৩ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, টাকা ফেরতের দাবিতে সন্তানদের নিয়ে থানায় ভুক্তভোগীরা

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ৫ আগস্ট: সহজ শর্তে বেশি পরিমাণ ঋণ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে শ্রমজীবী ও নিম্ন আয়ের…

ByByReshmi Debnath Aug 5, 2026

টানা দু’ঘণ্টার ভারী বৃষ্টিতে জলমগ্ন আগরতলার একাধিক এলাকা, চরম ভোগান্তিতে শহরবাসী

আগরতলা, ৫ আগস্ট: টানা প্রায় দু’ঘণ্টার ভারী বৃষ্টিতে বুধবার কার্যত জলমগ্ন হয়ে পড়ে রাজধানী আগরতলার একাধিক নিচু এলাকা।…

ByByReshmi Debnath Aug 5, 2026

নাগরিক অধিকারসহ ৯ দফা ইস্যুতে সপ্তাহব্যাপী গণআন্দোলনের সূচনা, সদর জেলা কংগ্রেসের গণঅবস্থান

আগরতলা, ৫ আগস্ট: নাগরিক অধিকার রক্ষা, সরকারি সম্পদ সুরক্ষা, শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা, মনরেগা, উন্নয়ন প্রকল্প, ভোটাধিকার…

ByByReshmi Debnath Aug 5, 2026
Scroll to Top