News Flash

  • Home
  • প্রধান খবর
  • Narendra Modi: অনেক সময় একাডেমিক জ্ঞানের তুলনায় অভিজ্ঞতার শক্তি বেশি থাকে : প্রধানমন্ত্রী
Image

Narendra Modi: অনেক সময় একাডেমিক জ্ঞানের তুলনায় অভিজ্ঞতার শক্তি বেশি থাকে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৩১ মার্চ (হি.স.): সংসদের উচ্চকক্ষ রাজ্যসভা থেকে অবসর নিলেন ৭২ জন সদস্য। এই ৭২ জন সদস্যের বিদায়ী অনুষ্ঠানে রাজ্যসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বললেন, “আমাদের রাজ্যসভার সদস্যদের অনেক অভিজ্ঞতা আছে..কখনও কখনও একাডেমিক জ্ঞানের তুলনায় অভিজ্ঞতার শক্তি বেশি থাকে.. আমরা অবসর নেওয়া সদস্যদের বলব ‘আবার এসো’।”

বিদায়ী সাংসদদের উদ্দেশে প্রধানমন্ত্রী আরও বলেছেন, “এই সংসদে আমরা দীর্ঘ সময় কাটিয়েছি। এই সদন আমাদের জীবনে অনেক অবদান রেখেছে, আমরা যতটা অবদান রেখেছি তার চেয়েও বেশি। এই সদনের সদস্য হিসাবে সংগৃহীত অভিজ্ঞতা দেশের চতুর্দিকে নিয়ে যেতে হবে।” এদিন অবসর গ্রহণ করেছেন রাজ্যসভার মোট ৭২ জন সাংসদ। রাজ্যসভার চেয়ারম্যান এম বেঙ্কাইয়া নাইডু বিদায়ী সাংসদদের উদ্দেশে এদিন বলেছেন, তাঁরা রাজ্যসভা থেকে বিদায় নিলেও সামাজিক জীবনে তাঁদের ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে হবে। জনসাধারণের সেবার পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক কাজেও তাঁদের সক্রিয় অংশগ্রহণ দেখতে চান বলে জানিয়েছেন নাইডু।

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top