News Flash

  • Home
  • প্রধান খবর
  • Narendra Modi: যোগাযোগ, সমৃদ্ধি ও সুরক্ষার সেতুতে পরিণত করার সময় এসেছে বঙ্গোপসাগরকে : প্রধানমন্ত্রী
Image

Narendra Modi: যোগাযোগ, সমৃদ্ধি ও সুরক্ষার সেতুতে পরিণত করার সময় এসেছে বঙ্গোপসাগরকে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৩০ মার্চ (হি.স.): যোগাযোগ, সমৃদ্ধি ও নিরাপত্তার সেতুতে পরিণত করার সময় এসেছে বঙ্গোপসাগরকে। বিমস্টেক শিখর সম্মেলনে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সকালে ভার্চুয়ালি পঞ্চম বিমস্টেক শিখর সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী। মোদী বলেছেন, “বঙ্গোপসাগরকে যোগাযোগ, সমৃদ্ধি ও নিরাপত্তার সেতুতে পরিণত করার সময় এসে গিয়েছে। ১৯৯৭ সালে আমরা একসঙ্গে যে লক্ষ্যগুলি অর্জন করেছিলাম, তা অর্জনের জন্য আমি সমস্ত বিমস্টেক দেশকে নতুন উদ্যমে কাজ করার জন্য নিজেদেরকে উৎসর্গ করার আহ্বান জানাই।”

প্রধানমন্ত্রী আরও বলেছেন, “ভারত (বিমস্টেক) সচিবালয়কে কার্যক্ষম বাজেট বাড়ানোর জন্য ১ মিলিয়ন মার্কিন ডলার প্রদান করবে… (বিমস্টেক) সচিবালয়ের সক্ষমতা জোরদার করা গুরুত্বপূর্ণ… আমি সেক্রেটারি জেনারেলকে এ লক্ষ্যে একটি রোডম্যাপ তৈরি করার পরামর্শ দিচ্ছি।” ইউরোপের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী এদিন বিমস্টেক সম্মেলনে বলেছেন, “ইউরোপের সাম্প্রতিক ঘটনাবলী আন্তর্জাতিক শৃঙ্খলার স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন তুলেছে। এই প্রেক্ষাপটে আঞ্চলিক সহযোগিতার বিষয়টি বৃহত্তর অগ্রাধিকারে পরিণত হয়েছে। বর্তমানে আমরা আমাদের গ্রুপের জন্য প্রতিষ্ঠানের স্থাপত্য বিকাশের জন্য বিমস্টেক সনদ গ্রহণ করছি।”

Releated Posts

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top