News Flash

  • Home
  • বিদেশ
  • Pakistan : মরানের ইস্তফার প্রশ্নই ওঠে না, ঘোষণা পাক তথ্যমন্ত্রীর
Image

Pakistan : মরানের ইস্তফার প্রশ্নই ওঠে না, ঘোষণা পাক তথ্যমন্ত্রীর

ইসলামাবাদ, ৩০ মার্চ (হি.স.) : পার্লামেন্টে অনাস্থা নিয়ে ভোটাভুটি হওয়ার আগেই ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিতে পারেন। পাকিস্তানের রাজনৈতিক মহলে এমনটাই গুঞ্জন। বুধবার সন্ধ্যায় তিনি মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকায়, সেই জল্পনা আরও জোরালো হয়। যাবতীয় জল্পনায় জল ঢেলে পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী এদিন জানান, ইমরান খানের ইস্তফা দেওয়ার প্রশ্নই ওঠে না। শেষ বল পর্যন্ত তিনি খেলা চালিয়ে যাবেন।


খেলার মাঠে ক্যাপ্টেন ইমরান খানের লড়াই কারও অজানা নয়। বরাবর সামনে থেকে নেতৃত্ব দিয়ে এসেছেন। অনেকে কঠিন পরিস্থিতি খাদের কিনারা থেকে পাকিস্তান দলকে টেনে তুলেছেন। নিজে পারফর্ম করে, সতীর্থদের থেকে সেরাটা সবসময় বের করে এনেছেন অধিনায়ক ইমরান।‘নয়া পাকিস্তান’-এর ডাক দিয়ে ক্ষমতায় আসা ইমরানের পিটিআই-জোট নানা ইস্যুতে ক্রমশ কোণঠাসা হতে থাকে। পরিস্থিতি আরও কঠিন করে তোলে অতিমারি। পাকিস্তানের অর্থনীতি ভেঙে পড়ে। তাঁর আমলে বিদেশনীতিও প্রশ্নের মুখে পড়ে। এই অবস্থায় সরকার ফেলতে সক্রিয় হয় বিরোধীরা।


বিরোধীরা জোটবদ্ধ ভাবে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে। ২ বা ৩ এপ্রিল পার্লামেন্টের নিম্নকক্ষে ভোটাভুটি। তার আগে ইমরানের অন্যতম জোটসঙ্গী বিরোধীদের সঙ্গে হাত মেলানোয়, অনাস্থায় পরাজয় একরকম নিশ্চিত হয়ে যায়।

Releated Posts

বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যেতে জয়শঙ্করের সঙ্গে ভুটানের বিদেশমন্ত্রীর বৈঠক

থিম্পু, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও ভুটানের মধ্যে বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বুধবার ভুটানের…

ByByNews Desk Sep 16, 2026

‘চরম অপমান’: ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নার প্রতিকৃতি স্থাপন নিয়ে শিক্ষকদের সংগঠনের তীব্র আপত্তি

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ফটো গ্যালারিতে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলি…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

‘একপেশে, পক্ষপাতদুষ্ট ও সাজানো’: ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায় প্রত্যাখ্যান দলের

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) দেওয়া সাত আওয়ামী লীগ নেতা ও কর্মীর মৃত্যুদণ্ডের রায়…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top