News Flash

  • Home
  • বিদেশ
  • Minister S Jayashankar : সন্ত্রাসবাদের বিরুদ্ধে কলম্বোয় দাঁড়িয়ে ডাক জয়শঙ্করের
Image

Minister S Jayashankar : সন্ত্রাসবাদের বিরুদ্ধে কলম্বোয় দাঁড়িয়ে ডাক জয়শঙ্করের

কলম্বো, ৩০ মার্চ (হি.স.) : কলম্বোর মাটিতে দাঁড়িয়ে বিমস্টেক-র বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠকে বুধবার সন্ত্রাসবাদ এবং সামগ্রিক চরমপন্থার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ডাক দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। কলম্বোতেই এবার আয়োজিত হচ্ছে বিমস্টেক। আজ ছিল বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠক। আগামীকাল শীর্ষ পর্যায়ের বৈঠকে ভিডিও মাধ্যমে উপস্থিত থাকবেন এই গোষ্ঠীভূক্ত রাষ্ট্রগুলির শীর্ষ নেতারা।


এদিন তাঁর বক্তৃতায় ইউক্রেন প্রসঙ্গের উল্লেখ করেন জয়শঙ্কর। তিনি বলেন, “আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তি ও নিরাপত্তা বজায় রাখা, এমনকি সুস্থিতি ধরে রাখাটাও এখন সহজ বিষয় নয়। গোটা বিশ্বই বিরাট চ্যলেঞ্জের ভিতর দিয়ে যাচ্ছে। সাম্প্রতিক অতীতে এমন পরিস্থিতি দেখা যায়নি। কিন্তু তার মধ্যেই ইউক্রেন পরিস্থিতি আন্তর্জাতিক অস্থিরতা তৈরি করেছে।”ভারত-পাকিস্তানের সংঘাতে সার্ক সম্মেলন কার্যত অকেজো হয়ে পড়েছে। এই সময়ে বিমস্টেক-এর মঞ্চকে কাজে লাগিয়ে দক্ষিণ এশিয়া এবং পূর্ব এশিয়ার বিভিন্ন অঞ্চলের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা গড়ে তুলতে চাইছে নয়াদিল্লি। বিমস্টেক-এ চিন বা পাকিস্তান নেই। ফলে এই গোষ্ঠীর নেতৃত্ব দিয়ে কৌশলগত এবং বাণিজ্যিক সুবিধা আদায় করা ভারতের পক্ষে সহজ।

Releated Posts

অতিরিক্ত ভিড় ও আইনি জটিলতায় সংকটে বাংলাদেশের শিশু উন্নয়ন কেন্দ্রগুলি, ঝুঁকিতে অপ্রাপ্তবয়স্করা: রিপোর্ট

ঢাকা, ১ আগস্ট (আইএএনএস): অতিরিক্ত ভিড়, দীর্ঘসূত্রিতার বিচারপ্রক্রিয়া এবং পরিকাঠামোগত ঘাটতির কারণে বাংলাদেশের শিশু উন্নয়ন কেন্দ্রগুলি (চাইল্ড ডেভেলপমেন্ট…

ByByNews Desk Aug 2, 2026

ভারতের আর্থিক সহায়তায় নেপালে আরও একটি স্কুল ভবন নির্মাণ শুরু

কাঠমান্ডু, ১ অগস্ট (আইএএনএস): ভারতের আর্থিক সহায়তায় নেপালের লুম্বিনী প্রদেশের বাঁকে জেলার খাজুরা গ্রামীণ পৌরসভায় একটি নতুন স্কুল…

ByByNews Desk Aug 1, 2026

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তানজানিয়াকে ৮.৪ লক্ষ ডলারের অনুদান দিচ্ছে ভারত

রাষ্ট্রপুঞ্জ, ১ আগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকির বিরুদ্ধে আর্থিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে তানজানিয়াকে ৮ লক্ষ ৪০ হাজার…

ByByNews Desk Aug 1, 2026

রুশ সেনা থেকে মুক্তি পেয়েছেন ১৩৯ ভারতীয়, বাকি নাগরিকদের ফিরিয়ে আনতে প্রচেষ্টা চলছে: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): রুশ সেনাবাহিনীতে যুক্ত থাকা ১৩৯ জন ভারতীয় নাগরিককে ইতিমধ্যেই মুক্ত করা হয়েছে এবং এখনও…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top