News Flash

  • Home
  • দেশ
  • তৃণমূল বিধায়কের প্রচারে এক সপ্তাহের নিষেধাজ্ঞার নির্দেশ কমিশনের
Image

তৃণমূল বিধায়কের প্রচারে এক সপ্তাহের নিষেধাজ্ঞার নির্দেশ কমিশনের

নয়াদিল্লি, ৩০ মার্চ (হি. স.) : আগামী এক সপ্তাহ কোনও নির্বাচনী প্রচার করতে পারবেন না পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তাঁর ভাইরাল ভিডিয়ো ক্লিপের পর এমনই ‘শাস্তি’ ঘোষণা করল কমিশন।

উল্লেখ্য, একটি ভাইরাল ভিডিয়োয় বিজেপি কর্মী-সমর্থকদের খোলাখুলি হুমকি দিতে শোনা যায় পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ককে। সেই বক্তব্যের ভিডিয়ো প্রকাশ্যে আসতেই শুরু হয় রাজনৈতিক চাপানউতর। পাণ্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত লাউদোহা ব্লকে এক কর্মী বৈঠকে বিজেপি-র কর্মী-সমর্থকদের উদ্দেশে তিনি ওই হুমকি দেন বলে অভিযোগ।ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় কমিশন তাঁকে ভর্ৎসনাও করেছে। বুধবার সকাল ১০টা থেকে ৬ এপ্রিল রাত ৮টা পর্যন্ত তিনি কোনও প্রচার করতে পারবেন না। এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ককে।

বুধবার নরেন্দ্রনাথ চক্রবর্তীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করে বিজেপি। সম্প্রতি পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে তাঁকে বলতে শোনা যায়, কট্টর বিজেপি সমর্থকদের চমকাতে হবে। যাতে তাঁরা ভোট দিতে না যান। ১২ এপ্রিল আসানসোল লোকসভা কেন্দ্রে উপনির্বাচন। পাণ্ডবেশ্বর বিধানসভাও এর মধ্যে পড়ছে।

ভিডিয়োতে বিধায়ককে বলতে শোনা যাচ্ছে, ‘‘যাঁরা কট্টর বিজেপি, যাঁদেরকে হেলানো যাবে না তাঁদের চমকাতে হবে। বলবেন, আপনি যদি ভোট দিতে যান, তা হলে ধরে নেব বিজেপি-কে ভোট দেবেন। ভোটের পর আপনি কোথায় থাকবেন সেটা আপনার নিজের বিষয়। আর আপনি যদি ভোট দিতে না যান তা হলে ধরে নেব, আপনি আমাদের সমর্থন করছেন। আপনি ভাল ভাবে থাকুন ব্যবসা করুন, চাকরি করুন, আমরা আপনার সঙ্গে আছি। ক্লিয়ার!’’

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top