News Flash

Image

Attack : ভাড়া নিয়ে বাকবিতন্ডা, অটো চালককে মারধর

বিশালগড়, ৩০ মার্চ : বিশালগড়-র রাঙ্গাপানি এলাকায় এক অটোচালককে প্রচণ্ড মারধোর করেছে স্থানীয় লোকজন। তাতে অটোচালক সঞ্জয় দেব গুরুতরভাবে আহত হয়েছেন। অন্যান্য অটো শ্রমিকরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে বিশালগড় হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে ওই অটোচালক বিশালগড় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাকে কেন্দ্র করে অটোচালকদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে ‌‌। 


ঘটনার বিবরণে জানা গেছে, জাতিসংঘে অটোর ভাড়া নিয়ে বাক-বিতণ্ডা জেরেই অটোচালক সঞ্জয় দেবকে রাঙ্গাপানি এলাকায় আটক করে বেধড়ক মারধর করা হয়। অটোচালক সঞ্জয় দেবকে মারধর করে অজ্ঞান অবস্থায় অটোর ভেতরে ফেলে রাখা হয় বলে অভিযোগ। অন্যান্য অটো চালকরা তাকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ ব্যাপারে বিশালগড় থানা সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের খুঁজে বের করে কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য অটো শ্রমিকদের তরফ থেকে দাবি জানানো হয়েছে।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top