News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মৃত্যু : বিষক্রিয়ায় এক পরিবারের সাতটি গবাদী পশুর মৃত্যু, হত্যার অভিযোগ
Image

মৃত্যু : বিষক্রিয়ায় এক পরিবারের সাতটি গবাদী পশুর মৃত্যু, হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মার্চ৷৷ মন্দির নগরী উদয়পুর এর দক্ষিণ মাতাবাড়ি গ্রামে অমর নগর কলোনি এলাকায় বিষক্রিয়ায় এক কৃষকের সাতটি গবাদি পশুর মৃত্যু হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ একই রাতে সাতটি গবাদি পশুর মৃত্যু হওয়ায় কৃষক পরিবারটি অসহায় হয়ে পড়েছে৷ ঘটনার খবর পেয়ে এলাকার বিধায়ক বিপ্লব ঘোষ বাড়িতে গিয়ে পরিবারের লোকজনদের সহানুভূতি জানিয়েছেন এবং সরকারের তরফে প্রয়োজনীয় সাহায্য করার আশ্বাস দিয়েছেন৷

ঘটনার বিবরণে জানা যায় সোমবার সন্ধ্যা নাগাদ গোয়াল ঘরে সবকটি গরু অন্যান্য দিনের মতোই রাখেন বাড়ির মালিক৷ রাত সাতটা নাগাদ তারা টের পান গোয়ালঘরে গোরুগুলো ছটফট করছে৷ মুখ দিয়ে লালা বের হচ্ছে৷ সঙ্গে সঙ্গে বিষয়টি পশু চিকিৎসা কেন্দ্রে জানানো হয়৷ খবর পেয়ে পশুর চিকিৎসা কেন্দ্র থেকে চিকিৎসকসহ পদস্থ আধিকারিকরা ওই বাড়িতে ছুটে আসেন৷ ততক্ষণে চারটি গরুর মৃত্যু হয়ে যায়৷ অপর তিনটি গরুকে বাঁচানোর জন্য চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করেন৷ কিন্তু সেগুলিকে বাঁচানো সম্ভব হয়নি৷ চিকিৎসকরা জানিয়েছেন তাদের আশঙ্কা বিষক্রিয়ায় গবাদিপশুর এভাবে একই সঙ্গে মৃত্যুর ঘটনা ঘটেছে৷ কিভাবে গরু গুলির শরীরে বিষক্রিয়া ঘটেছে সে সম্পর্কে অবশ্য বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি৷

তবে আশঙ্কা করা হচ্ছে পরিকল্পিতভাবেই কেউ গরু গুলোকে খাবারের সঙ্গে বিষ খাইয়ে দিয়েছে৷ অবলা পশুকে এভাবে হত্যার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনগণের তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ ঘটনার সুষ্ঠু তদন্ত ক্রমে অভিযুক্তকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী৷ গরুর মালিক এ ব্যাপারে থানায় একটি সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করেছেন৷ রাধা কিশোর পুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷

Releated Posts

আদরের ছেলের আক্রমণে রক্তাক্ত বৃদ্ধা মা, প্রাণ বাঁচাতে থানায় অভিযোগ

আমতলী, ১৪ জুন: যে সন্তানকে বুকের মধ্যে আগলে রেখে বড় করেছেন, জীবনের শেষ বেলায় সেই সন্তানের হাতেই নির্যাতনের…

ByByReshmi Debnath Jun 14, 2026

রাজ্যে অয়েল পাম চাষ পৌঁছাল ৩,৫০০ হেক্টরের বেশি এলাকায়: মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা: ত্রিপুরায় ভোজ্য তেল উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্যকে সামনে রেখে রাজ্য সরকার অয়েল পামচাষ সম্প্রসারণে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ…

ByByReshmi Debnath Jun 13, 2026

ভাইরাল ভিডিও বিতর্কে বিজেপি নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা, দল থেকে বহিষ্কার স্বপন রায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: অবশেষে প্রতাপগড়ের বুথ সভাপতি স্বপন রায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিল দল। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া…

ByByReshmi Debnath Jun 13, 2026

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত বিশ্বের অন্যতম প্রধান স্টার্ট আপ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত বিশ্বের অন্যতম প্রধান স্টার্ট আপ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top