News Flash

  • Home
  • দেশ
  • Fire: দক্ষিণ দিল্লিতে ডিটিসি বাসে আগুন, হতাহতের খবর নেই
Image

Fire: দক্ষিণ দিল্লিতে ডিটিসি বাসে আগুন, হতাহতের খবর নেই

নয়াদিল্লি, ২৯ মার্চ (হি.স.): দক্ষিণ দিল্লিতে আগুন ধরে গেল ডিটিসি-র একটি বাসে। সোমবার রাতে দক্ষিণ দিল্লিতে এইমস-এর কাছে একটি ডিটিসি বাসে আগুন ধরে যায়। এইমস-এর ৬ নম্বর গেটের কাছে ডিটিসি বাসে আগুন ধরে যায়, তৎক্ষণাৎ খবর দেওয়া হয় দমকলে। দমকল কর্মীরা এসে কিছুক্ষণের মধ্যেই আগুন নিভিয়ে ফেলেন। এই ঘটনায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

পুলিশ জানিয়েছে, রাত তখন ১০.৩০ মিনিট, এইমস-এর ৬ নম্বর গেটের কাছে রিং রোডের ওপর ডিটিসি বাসে আগুন ধরে যায়। খবর দেওয়া হয় দমকলে, দমকলের দু’টি ইঞ্জিন এসে আগুন নিভিয়ে ফেলেছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্টসার্কিটের কারণেই বাসে আগুন লাগে। আগুন লাগা মাত্রই বাস থেকে নেমে পড়েন সমস্ত যাত্রীরা। কিছুক্ষণের মধ্যেই দাউদাউ করে জ্বলতে থাকে বাসের পিছনের অংশ।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top