News Flash

Image

Death : জলে ডুবে মৃত্যু কিশোরের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ মার্চ৷৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ কাশিপুর এলাকায় হাওড়া নদীতে স্নান করতে গিয়ে জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে দীপঙ্কর দেবনাথ নামে এক কিশোরের৷

ঘটনার বিবরণে জানা যায় দীপঙ্কর দেবনাথ নামে ১৪ বছরের ওই কিশোর তার কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে হাওড়া নদীতে সোমবার স্নান করতে গিয়েছিল৷ বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে সে হাওড়া নদীর জলে ডুবে যায়৷ অন্যান্য বন্ধুরা তাকে কোনক্রমে জল থেকে উদ্ধার করে ৷ স্থানীয় লোকজন তাকেআইজিএম হাসপাতালে নিয়ে যায়৷ আইজিএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন৷ সেখান থেকে মৃতদেহ ময়নাতদন্তের জন্য জিবি হাসপাতাল মর্গে পাঠানো হয়৷

হাওড়া নদীর জলে ডুবে কিশোরের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে৷ মৃত কিশোরের বাবা জানান তার মা কর্মস্থলে চলে গিয়েছিলেন৷ তিনি নিজেও বাড়িতে ছিলেন না৷ বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে হাওড়া নদীর জলে ডুবে পুত্রের মৃত্যুতে মা-বাবা বাকরুদ্ধ হয়ে পড়েছেন৷ কারোর সান্তনার বানী তাদের ভগ্ণহৃদয় স্পর্শ করতে পারছে না৷

জানা যায় দীপঙ্কর দেবনাথ নামে ওই কিশোর এলাকায় সকলের কাছে খুব প্রিয় ছিল৷ জলে ডুবে এভাবে তার অকাল মৃত্যু কেউই মেনে নিতে পারছেন না৷ ময়নাতদন্তের পর তার মৃতদেহ এলাকায় নিয়ে যাওয়া হলে এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে৷

Releated Posts

নতুন ভারত গড়তে বর্তমান প্রজন্মের ইঞ্জিনীয়ারদের নতুন নতুন উদ্ভাবনী শক্তি ও চিন্তাধারা নিয়ে এগিয়ে আসতে হবে: উচ্চশিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: ভারতরত্ন এম বিশ্বেশ্বরাইয়া শুধুমাত্র একজন মহান ইঞ্জিনীয়ার ছিলেন না, তিনি ছিলেন চিন্তাবিদ, দূরদর্শী…

ByByReshmi Debnath Sep 15, 2026

কৈলাসহরের টিলাবাজারে ফের হামলার অভিযোগ, গুরুতর আহত বৃদ্ধা

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: রাস্তার পাশের জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কৈলাসহরের টিলাবাজার বরবনদ ৫ নম্বর ওয়ার্ড এলাকায় ফের…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

চুরি ও ড্রাগসের অভিযোগে উত্তাল পশ্চিম হাওয়াইবাড়ি, এলাকাবাসীর হাতে আটক ৪ যুবক

তেলিয়ামুড়া, ১৫ সেপ্টেম্বর: চুরি ও কথিত ড্রাগস কারবারের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল তেলিয়ামুড়া থানাধীন পশ্চিম হাওয়াইবাড়ি…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, সুষ্ঠু ও নির্ভয়ে ভোটের জন্য প্রস্তুত দক্ষিণ জেলা প্রশাসন

বিলোনিয়া, ১৫ সেপ্টেম্বর: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে স্বশাসিত জেলা পরিষদের…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top