News Flash

  • Home
  • দিনের খবর
  • উদুপির পরিস্থিতি সম্পূর্ণ শান্তিপূর্ণ, বললেন বিধায়ক রঘুপতি; বোরখা খুলেই শিক্ষাঙ্গনে ছাত্রীরা
Image

উদুপির পরিস্থিতি সম্পূর্ণ শান্তিপূর্ণ, বললেন বিধায়ক রঘুপতি; বোরখা খুলেই শিক্ষাঙ্গনে ছাত্রীরা

উদুপি ও বেঙ্গালুরু, ২৮ মার্চ (হি.স.): হিজাব বিতর্ক ভুলে গিয়েছে কর্ণাটক, অনেকটাই স্বাভাবিক হয়েছে দক্ষিণ ভারতের এই রাজ্য। শান্তিপূর্ণ পরিস্থিতি কর্ণাটকের উদুপি জেলাতেও। সোমবার উদুপির বিজেপি বিধায়ক কে রঘুপতি ভাট জানিয়েছেন, “উদুপির পরিস্থিতি সম্পূর্ণ শান্তিপূর্ণ। সরকারি স্কুলের ছাত্রীরা স্কুলে হিজাব পরছেন না, অথবা খুলে রাখছেন। সরকারের অনুমতি মতোই বেসরকারি স্কুলের ছাত্রীরা হিজাব পরেই স্কুলে যাচ্ছেন। এসএসএলসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরাও হিজাব পরেননি।”

এদিন কর্ণাটকের বেলাগাভিতে একটি সরকারি স্কুলের সামনে এসএসএলসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান বিজেপি বিধায়ক অনিল বেনাকে। শুধু উদুপি ও বেলাগাভি নয়, কর্ণাটকের সর্বত্রই এদিন হিজাব না পরেই পরীক্ষা দেন এসএসএলসি পরীক্ষার্থীরা, অনেকে বোরখা খুলে রাখেন। বেঙ্গালুরুর সেন্ট জোসেফ কনভেন্ট গার্লস হাইস্কুলের ক্ষেত্রে দেখা যায়, পরীক্ষাকেন্দ্রে ঢোকার আগে বোরখা খুলে রাখেন ছাত্রীরা।

Releated Posts

সোমনাথ স্বাভিমান যাত্রা-২০২৬-এর সূচনা করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী

ভুবনেশ্বর, ১৫ জুন: ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি সোমবার ভুবনেশ্বরে ঐতিহাসিক ‘সোমনাথ স্বাভিমান যাত্রা-২০২৬’-এর উদ্বোধন করেন। তিনি সবুজ…

ByByNews Desk Jun 15, 2026

মাদক পাচারের টাকায় দুবাই ও তুরস্কে ১০০ কোটির সম্পত্তি গড়েছেন সেলিম ডোলা, সন্দেহ মুম্বই ক্রাইম ব্রাঞ্চের

মুম্বই, ১৫ জুন (আইএএনএস): কুখ্যাত মাদক পাচারকারী সেলিম ডোলা জিজ্ঞাসাবাদের সময় তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন বলে সন্দেহ…

ByByNews Desk Jun 15, 2026

সাংসদদের ‘হাইব্রিড’ উপস্থিতি ঘিরে জল্পনা, চাপে উদ্ধব শিবির

মুম্বই, ১৫ জুন (আইএএনএস): শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরের বাসভবন ‘মাতোশ্রী’-তে অনুষ্ঠিত বৈঠকের পর ফের জোরদার হয়েছে দলভাঙনের…

ByByNews Desk Jun 15, 2026

মুনামবাম জমি-বিতর্কে কেরল ওয়াকফ বোর্ডকে নোটিস কেন্দ্রের, রাজীব চন্দ্রশেখরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ

তিরুবনন্তপুরম, ১৫ জুন (আইএএনএস): মুনামবাম জমি-বিতর্কে কেরল ওয়াকফ বোর্ডকে নোটিস পাঠিয়েছে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক। বিজেপির কেরল রাজ্য…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top