News Flash

  • Home
  • প্রধান খবর
  • শ্রীলঙ্কার অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জয়শঙ্করের, আর্থিক পরিস্থিতি নিয়ে উভয়ের আলোচনা
Image

শ্রীলঙ্কার অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জয়শঙ্করের, আর্থিক পরিস্থিতি নিয়ে উভয়ের আলোচনা

নয়াদিল্লি, ২৮ মার্চ (হি.স.): শ্রীলঙ্কার অর্থমন্ত্রী বাসিল রাজাপক্ষের সঙ্গে দেখা করলেন ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। সোমবার শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে উভয়ের মধ্যে বেশ কিছুক্ষণ মত বিনিময় হয়। আর্থিক পরিস্থিতি ও ভারতের সমর্থনমূলক প্রতিক্রিয়া নিয়ে উভয়ের মধ্যে আলোচনা হয়েছে। টুইট করে ভারতের বিদেশমন্ত্রী জানিয়েছেন, প্রতিবেশী সর্বাগ্রে এই ধারণার দ্বারা আমরা চালিত হতে থাকব।

দ্বিপাক্ষিক সফর এবং বিম্সটেক বিমসটেক বৈঠকের জন্য সোমবারই শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে পৌঁছন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। পরে শ্রীলঙ্কার অর্থমন্ত্রী বাসিল রাজাপক্ষের সঙ্গে বৈঠক করেছেন তিনি। প্রসঙ্গত, বিমস্টেকের চেয়ারম্যান হিসাবে শ্রীলঙ্কা এবারের সম্মেলন ভার্চুয়ালি আয়োজন করছে। পঞ্চম বিমস্টেক শিখর সম্মেলনের প্রস্তুতি হিসেবে সংশ্লিষ্ট দেশগুলির শীর্ষ আধিকারিকরা বৈঠকে বসবেন। বিমস্টেকের সদস্য দেশগুলি হল বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, মায়ানমার এবং থাইল্যান্ড । এই দেশগুলির মধ্যে বাণিজ্য, প্রযুক্তি, পর্যটন, পরিবহন সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করা বিমস্টেক মঞ্চের লক্ষ্য।

Releated Posts

স্বচ্ছতা ও বৃহত্তর অংশগ্রহণের মাধ্যমে সরকারি ক্রয় ব্যবস্থায় পরিবর্তন আনছে জিইএম: মোদি

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বচ্ছ প্রক্রিয়া, বৃহত্তর অংশগ্রহণ এবং উন্নত সুযোগের মাধ্যমে সরকারি ই-মার্কেটপ্লেস (জিইএম) ভারতে সরকারি ক্রয়…

ByByNews Desk Aug 11, 2026

শিক্ষার্থী আন্দোলন নিয়ে ‘দ্বিচারিতা’, রাহুল গান্ধীকে ফের নিশানা বিজেপির

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ‘দ্বিচারিতা’র অভিযোগ তুলে আক্রমণ আরও…

ByByNews Desk Aug 11, 2026

প্রতিটি ঘরে ‘হর ঘর তিরঙ্গা’কে উৎসবে পরিণত করি: সক্রিয় জনঅংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে দেশবাসীকে সক্রিয়ভাবে অংশ নেওয়ার…

ByByNews Desk Aug 11, 2026

ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলন ও সংসদ অচল নিয়ে মকর দ্বারে মুখোমুখি এনডিএ-বিরোধীরা

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ এবং সংসদে বারবার অধিবেশন ব্যাহত হওয়া নিয়ে মঙ্গলবার সংসদের…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top