News Flash

  • Home
  • দেশ
  • বিধানসভা মারপিটের জায়গা নয়, এরা রোজ অসভ্যতা করে, মার্শালকেও মেরেছে : ফিরহাদ
Image

বিধানসভা মারপিটের জায়গা নয়, এরা রোজ অসভ্যতা করে, মার্শালকেও মেরেছে : ফিরহাদ

কলকাতা, ২৮ মার্চ (হি. স.) : হাতাহাতি-ঘুসোঘুসিতে তুলকালাম রাজ্য বিধানসভা। বগটুইকাণ্ড ও রাজ্যের আইন শৃঙ্খলার অবনতির প্রতিবাদে বিক্ষোভের জেরে সোমবার বিধানসভায় নাক ফাটল তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের। অন্যদিকে, বিরোধী বিধায়ক মনোজ টিগ্গার জামা ছিঁড়ে দেওয়া থেকে শুরু করে তাঁকে মারধরের অভিযোগ উঠল শাসকদলের বিধায়কদের বিরুদ্ধে। এনিয়ে সরব হলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম।

বিধানসভায় গোলমাল নিয়ে বিধানসভা থেকে বেরিয়ে ফিরহাদ হাকিম বলেন, বিধানসভায় রোজ এরা অসভ্য়তা করে। বিধানসভা বক্তব্য রাখার জায়গা। মারপিট বা ভাঙচুর করার জায়গা নয়। এরা রেগুলার স্পিকারের কাছে গিয়ে বিক্ষোভ দেখায়। লাইট ভেঙে দিয়েছে। মার্শালদের মেরেছে। আমাদের এক বিধায়ক যখন ওদের মানা করতে গিয়েছে তখন দেখুন তাকে ধরে কেমন ঘুসি মেরেছে, দেখুন কী অবস্থা।

অন্যদিকে, বিধানসভায় তৃণমূলের মুখ্য সচেতক নির্মল ঘোষ বলেন, অসিত মজুমদার বলছেন, শুভেন্দু অধিকারী ও কয়েকজন বিধায়ক মিলে পরপর দুটি ঘুসি তার নাকে মারে। তার নাকে গভীর ক্ষত হয়ে গিয়েছে। প্রচুর রক্তপাত হয়েছে। এদিকে, ওই ঘটনায় বিচলিত নন শুভেন্দু। তিনি বলেন, এই সাসপেনশনে ভালোই হল। ওঁরা একা বিধানসভা চালাতে চান। একাই চালাবেন। ওঁরা চান না বিরোধী দলের লোকজন বিধানসভায় থাকুন। আমরা এতে বিচলিত নই। আমরা রোজ বিধানসভায় আসব আর লবিতে নকল বিধানসভা বসাব। উল্লেখ্য, ওই ঘটনার জেরে শুভেন্দু অধিকারী, মনোজ টিগ্গা, নরহরি মাহাত, শংকর ঘোষ, দীপক বর্মা— বিজেপির এই ৫ বিধায়ককে সাসপেন্ড করেছেন স্পিকার।

Releated Posts

উচ্ছেদ অভিযান বন্ধের দাবি জামাত-ই-ইসলামি হিন্দের, উদ্বেগ রাজ্যসভা নির্বাচন ও পশ্চিমবঙ্গ পরিস্থিতি নিয়েও

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা উচ্ছেদ ও ভাঙচুর অভিযান, মার্কিন যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি, রাজ্যসভা নির্বাচনের…

ByByNews Desk Jun 16, 2026

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Jun 16, 2026

২০২৭ বিধানসভা ভোটের আগে ওবিসি ভোটব্যাঙ্কে জোর বিএসপির, ২০০৭ সালের সামাজিক সমীকরণ ফেরানোর ডাক মায়াবতীর

লখনউ, ১৬ জুন (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি)…

ByByNews Desk Jun 16, 2026

কুণাল ঘোষের উপর ডিম ছোড়ার ঘটনায় বিজেপিকে নিশানা সৌগত রায়ের, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কেউ যাক, তা চায় না বিজেপির গুন্ডারা’

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): কলকাতার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী-র বাসভবনের বাইরে তৃণমূল কংগ্রেস বিধায়ক কুনাল ঘোষ-এর উপর…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top