News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মৃত্যু : জলে ডুবে যুবতীর মর্মান্তিক মৃত্যু ধর্মনগরে
Image

মৃত্যু : জলে ডুবে যুবতীর মর্মান্তিক মৃত্যু ধর্মনগরে

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৭ মার্চ৷৷ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার চুড়াইবাড়ি থানার বাগান গ্রাম পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ডে জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক যুবতীর৷ মৃত যুবতীর নাম সুমি দেব, বাবার নাম নিতাই দেব৷

ঘটনার বিবরণে জানা যায় বাড়ির পার্শবর্তী একটি পুকুরে স্নান করতে গিয়েছিল সুমি দেব নামে ওই যুবতী৷ স্নান করতে গিয়ে জলে ডুবে যায় সে৷ স্থানীয় লোকজন তাকে জলে ডুবে যেতে দেখে উদ্ধারের চেষ্টা করেন৷ খবর পাঠানো হয় তার পরিবারের লোকজনদের কে৷ জল থেকে ওই যুবতীকে উদ্ধার করে দমকল বাহিনীর সাহায্যে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে৷ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন৷ জলে ডুবে যুবতীর মৃত্যুর সংবাদে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে৷

Releated Posts

ভিলেজ কমিটি ভোটে নিরাপত্তা জোরদার, ত্রিপুরায় ৭৪ কোম্পানি সিআরপিএফ মোতায়েন

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের অধীন আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে রাজ্যে নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

চুরি যাওয়া স্বর্ণের চেইন দিয়ে এক লক্ষাধিক টাকার গোল্ড লোন, নথিপত্র খতিয়ে দেখছে পুলিশ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: যোগেন্দ্রনগর এলাকায় চেইন ছিনতাইকাণ্ডের তদন্তে উল্লেখযোগ্য সাফল্য পেল পুলিশ। তদন্তে চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

মণ্ডলস্তরে গোষ্ঠীকোন্দল নিয়ে মুখ খুললেন বিজেপি সভাপতি, দলবিরোধী কার্যকলাপে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বিভিন্ন মণ্ডল এলাকায় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের মধ্যে গোষ্ঠীকোন্দল এবং মণ্ডল নেতৃত্বের নির্দেশ কর্মী-সমর্থকদের একাংশ না মানার…

ByByReshmi Debnath Sep 15, 2026

জনগণের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: জনস্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত বিষয়গুলিতে প্রশাসনকে আরও সক্রিয়, সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top