News Flash

  • Home
  • দিনের খবর
  • Chief Minister : বগটুই-কাণ্ডে সিবিআই দাবি নিয়ে বিরোধীদের কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী
Image

Chief Minister : বগটুই-কাণ্ডে সিবিআই দাবি নিয়ে বিরোধীদের কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী

শিলিগুড়ি, ২৭ মার্চ (হি.স.) : ‘‘দাদু-নাতির গন্ডগোল হলেও সিবিআই চাই! মা-মেয়ের গন্ডগোল হলে সিবিআই চাই! আর কত নীচে নামবেন?’’ বগটুই-কাণ্ডে সিবিআই তদন্ত নিয়ে এভাবেই বিরোধীদের কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, রামপুরহাটের ঘটনা নিয়ে নোংরা রাজনীতি করছে বিজেপি। আর তাদের সঙ্গে হাত মেলাচ্ছে সিপিএম, কংগ্রেস। বিজেপি-সিবিআই একযোগে কাজ করছে বলেই অভিযোগ মুখ্যমন্ত্রীর।

রবিবার শিলিগুড়িতে সরাসরি বিরোধীদের তোপ দাগলেন মমতা। বললেন, ‘‘আমরা সাধ্য মতো চেষ্টা করি। দু’টো ক্লাবে গন্ডগোল হলে আমাকে গালাগালি দেবেন? এলাকায় গন্ডগোল যাতে না হয়, তা দেখতে হবে। মুখে কালি লাগিয়ে সিপিএম, কংগ্রেস, বিজেপি মিছিল করবে আর তোফা হয়ে সোফায় বসে থাকবে?’’

বগটুই-কাণ্ডে শুরু থেকে সিবিআই তদন্তের দাবি জানিয়ে আসছে বিজেপি। এ নিয়েও রবিবার কটাক্ষ করেন মমতা। বলেন, ‘‘এখানে কিছু হলেই সিবিআই চাইছে! উত্তরপ্রদেশের উন্নাও, হাথরসে কটা সিবিআই এসেছে? কী বিচার হয়েছে? উন্নাওয়ে একটি মেয়ে সাক্ষী দিয়ে বেরচ্ছিলেন। তাঁকে জীবন্ত জ্বালিয়ে দিয়েছে। তিনিও সংখ্যালঘু ঘরের মেয়ে ছিলেন। দিল্লিতে কত লোক মারা গেল! ক’জন বিচার পেয়েছে? অসমে এনআরসি, এনপিআরের সময় কত লোকের মৃত্যু হয়েছে! ক’জন বিচার পেয়েছে? ত্রিপুরায় আমাদের লোক মিটিং করলেই গাড়ি ভাঙচুর করা হয়। জেলে ভরে দেওয়া হয়। হাথরস-উন্নাওয়ে আমাদের ঢুকতে দেওয়া হয়নি। আর এখানে দেখুন, আমি যাতে যেতে না পারি, তাই সকাল-বিকেল সেজেগুজে চলে যাচ্ছে। আর গিয়ে শুধু টিভির সামনে দাঁড়িয়ে পড়ছে। এরা কেউ মানুষের পাশে দাঁড়ায় না। কখনওই বিপদে পাশে পাওয়া যায় না।’’


সিবিআই তদন্তের দাবিতে বিজেপি-র লাগাতার বিক্ষোভের আবহেই শুক্রবারই কলকাতা হাই কোর্ট হত্যাকাণ্ডের তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিয়ে জানিয়েছে, রাজ্যের গঠন করা সিট আর তদন্ত করবে না। আদালতের রায়কে স্বাগত জানালেও হাওড়ার ছাত্রনেতা আনিস খান খুনের পর রামপুরহাটের ঘটনাতেও সিবিআই তদন্ত নিয়ে অনীহা প্রকাশ করেছে রাজ্য সরকার। রবিবারও মমতা বলেন, ‘‘সিবিআই যে সব তদন্তই সমাধান করে ফেলে, এমন তো নয়। রবীন্দ্রনাথ ঠাকুরের চুরি যাওয়া নোবেল পদক কি পাওয়া গিয়েছে?’’

Releated Posts

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top