News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভুট্টা : সেচের অপ্রতুলতায় তেলিয়ামুড়ায় ভুট্টা চাষিদের মাথায় হাত
Image

ভুট্টা : সেচের অপ্রতুলতায় তেলিয়ামুড়ায় ভুট্টা চাষিদের মাথায় হাত

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭ মার্চ৷৷ ভুট্টা চাষিদের মাথায় হাত৷ জলসেচের অভাব দিশেহারা চাষিরা৷ এদিকে একেইতো প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত কৃষকরা, আর অন্যদিকে ভুট্টা চাষ করতে গিয়ে সংশ্লিষ্ট স্থানীয় দপ্তরের আধিকারিকদের বদান্যতায় জল সংকটে ভুগছে কৃষকরা৷ দীর্ঘ মাস অতিক্রান্ত হয়ে গেলেও দেখা মিলছে না পাম্প অপারেটরের৷

ঘটনা তেলিয়ামুড়া মহকুমা কৃষি দপ্তরের অধীন মগ বাড়ি এলাকায়৷ জানা যায়, মগ বাড়ি এলাকায় প্রায় ৩০ থেকে ৩৫ জন কৃষক কৃষি কাজের সঙ্গে যুক্ত রয়েছে৷ আর তার অধিকাংশই ভুট্টা চাষের সঙ্গে যুক্ত৷ এই কৃষি কাজের মাধ্যমেই তারা জীবন-জীবিকা নির্বাহন করছে৷ কৃষকদের অভিযোগ পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা থাকা সত্ত্বেও স্থানীয় দপ্তরের বদান্যতায় বর্তমানে মগবাড়ি এলাকার কৃষকদের কৃষিক্ষেতে পৌঁছচ্ছে না পানীয় জল৷ ঐ এলাকার কৃষকরা বিগত বছরেও ভারী বর্ষণের কারণে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে৷ তার উপর আবার এবছর তাদের ফলানো শসা ক্ষেতেও কোনো এক অজানা রোগের আগমনের কারণে, ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে৷ বর্তমানে মগবাড়ি এলাকার অধিকাংশ কৃষকরা ভুট্টা চাষের সঙ্গে যুক্ত হয়েছে৷ কিন্তু ভুট্টা চাষ করতে গিয়ে চাষীদের বেশ বেগ পেতে হচ্ছে৷ কারণ, পর্যাপ্ত জল থাকার সত্বেও স্থানীয় দপ্তর কর্তৃক নিয়োজিত পাম্প অপারেটর -দের দেখা মেলেনা মাসের পর মাস৷ ফলে জল সংকটে ভুগছে ভুট্টা চাষিরা৷

এবিষয়ে এলাকার একাংশ ভুট্টা চাষীদের সঙ্গে কথোপকথনের জানা যায়, এলাকার কৃষকদের কৃষিক্ষেতে পর্যাপ্ত পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য সরকার কিছু বছর পূর্বে একটি পাম্প মেশিন বসায়৷ যথারীতি পাম্প মেশিন পরিচালনার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত দু’’জন পাম্প অপারেটর নিয়োগ করা হয় সংশ্লিষ্ট দপ্তর কর্তৃক৷ কিন্তু ঐ দুই পাম্প মেশিন অপারেটরদের দেখা মেলেনা মাসের পর মাস৷ এবিষয়ে কৃষকরা একাধিকবার স্থানীয় দপ্তরকে অবগত করলেও স্থানীয় দপ্তর তাদের সমস্যা নিরসনে কোনো উদ্যোগ গ্রহণ করেনি৷ যার ফলে সরকার কর্তৃক কৃষকদের কৃষি ক্ষেতের জন্য পর্যাপ্ত জলের ব্যবস্থা করলেও, স্থানীয় দপ্তর এবং পাম্প অপারেটর -দের বদান্যতায় বর্তমানে কৃষকরা জলের সমস্যায় ভুগছে৷ বাধ্য হয়ে কোনো কোনো সময় কৃষকরা নিজেরাই পাম্প মেশিন চালু করে কৃষি ক্ষেতে পানীয় জলের চাহিদা কিছুটা পূরণ করে৷ কিন্তু পাম্প মেশিন পরিচালনায় কৃষকদের পর্যাপ্ত প্রশিক্ষণ না থাকার ফলে কৃষকরা চাহিদা অনুযায়ী জলের ব্যবস্থা করতে পারছে না৷

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top