News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • NMO : শুরু ধন্বন্তরী সেবাযাত্রা, উদ্বোধনের পর দেশের বিভিন্ন রাজ্যের দুই শতাধিক ডাক্তার রওয়ানা হলেন উত্তরপূর্বের প্রত্যন্ত অঞ্চলে
Image

NMO : শুরু ধন্বন্তরী সেবাযাত্রা, উদ্বোধনের পর দেশের বিভিন্ন রাজ্যের দুই শতাধিক ডাক্তার রওয়ানা হলেন উত্তরপূর্বের প্রত্যন্ত অঞ্চলে

গুয়াহাটি, ২৭ মার্চ (হি.স.) : নির্দিষ্ট সূচি অনুযায়ী বিগত বছরগুলির মতো এবারও উত্তর-পূর্বাঞ্চলের প্রত্যন্ত অঞ্চলের দুস্থ নাগরিকদের চিকিৎসা পরিষেবা দিতে আজ ২৭ মার্চ থেকে ছয়দিনের ‘ধন্বন্তরী সেবা যাত্রা-২২’ শুরু হয়ে গেছে। সেবা ভারতী পূর্বাঞ্চল এবং ন্যাশনাল মেডিকোজ অর্গানাইজেশন (এনএমও)-এর যৌথ উদ্যোগে আয়োজিত বিশাল এই কার্যসূচিতে অংশগ্রহণ করতে দেশের বিভিন্ন রাজ্য (১৬০) এবং অসমের নিয়ে মোট ২৬০ জন অ্যালপ্যাথিক ও আয়ুর্বেদিক বরিষ্ঠ ডাক্তার এবং মেডিক্যাল ছাত্ররা অনুষ্ঠেয় ‘ধন্বন্তরী সেবা যাত্রা’য় তাঁদের সর্বোচ্চ পরিষেবা দেবেন।

গুয়াহাটির মালিগাঁওয়ে আদিংগিরিতে অবস্থিত সেবা ভারতী জনজাতি ছাত্রাবাসে আজ সকাল ১০টায় ১৯–তম ‘ধন্বন্তরী সেবা যাত্রা-২২’-এর যৌথভাবে শুভ উদ্বোধন করেছেন মেডিক্যাল এডুকেশন-এর ডিরেক্টর ডা. অনুপ বর্মন, এনএমও-র সর্বভারতীয় কার্যকারিণী সদস্য ডা. অশ্বিনী কুমার, সেবাভারতী পূর্বাঞ্চলের সম্পাদক রমেন শর্মা, ‘ধন্বন্তরী সেবা যাত্রা-২২’-এর অভ্যৰ্থনা সমিতির সভাপতি রামাবতার ভারতীয়া, সেবা ভারতী পূর্বাঞ্চলের সাংগঠনিক সম্পাদক সুরেন্দ্র তেলখেদকর, সম্পাদক রাজীব গুপ্তা, ‘ধন্বন্তরী সেবা যাত্রা-২২’-এর অভ্যৰ্থনা সমিতির সম্পাদক রিজু দত্ত, ডা. রক্তিমপ্রতীম তামুলি প্ৰমুখ। উদ্বোধনের পরই যে যার গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়ে গেছে ডাক্তারের দল।

প্রসঙ্গত, গতকাল বিকেল থেকে আজ সকাল পর্যন্ত দেশের বিভিন্ন রাজ্য ও অসমের বিভিন্ন মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং আয়ুৰ্বেদিক চিকিৎসা বিজ্ঞান মহাবিদ্যালয়ের মোট ২৬০ জন ডাক্তার ও মেডিক্যাল ছাত্রছাত্রীরা এসে আদিংগিরিতে অবস্থিত সেবা ভারতী জনজাতি ছাত্রাবাসে জমায়েত হয়েছিলেন। আজ সেবা যাত্রার উদ্বোধনী অনুষ্ঠানের পর বিভিন্ন রোগের ওষুধপত্র এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সঙ্গে নিয়ে উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্য যথাক্রমে অসম, মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, মিজোরাম এবং ত্রিপুরার উদ্দেশ্যে যাত্রা করেছেন পাঁচ থেকে ছয়জনের ডাক্তারের দল। এছাড়া সংশ্লিষ্ট রাজ্যগুলির চিকিৎসকরাও অনুষ্ঠেয় শিবিরে পরিষেবা দেবেন।

জানা গেছে, এবার উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের ৪০টি জেলায় শতাধিক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হবে। এগুলি অরুণাচল প্রদেশের রোয়িং ও ইটানগরে দুটি শিবিরে মোট নয়জন, নাগাল্যান্ডের দুটি শিবিরে দশজন, মিজোরামে গিয়েছে দুজনের দল। মিজোরামের শিবিরে অংশগ্রহণ করবেন স্থানীয় কয়েকজন ডাক্তার। মেঘালয়ের খাসি ও গারোপাহাড়ে ১২ জন, ত্রিপুরায় তিন সহ স্থানীয় কয়েকজন ডাক্তার এবং বাকিরা অসমের বিভিন্ন জেলার প্রত্যন্ত অঞ্চলে অনুষ্ঠেয় শিবিরে তাঁদের পরিষেবা দেবেন।

উল্লেখ্য, মূলত উত্তরপূর্বের পাহাড়ি জনপদে গিয়ে তাঁরা গরিব, আধুনিক পৃথিবীর আলো থেকে বঞ্চিত, যোগাযোগ বিচ্ছিন্ন মানুষজনকে টানা ছয়দিন চিকিৎসা পরিষেবা দেবেন। দেশ এবং রাজ্যের নানা প্রান্তের বিশেষজ্ঞ, সাধারণ এবং শিক্ষানবিশ ডাক্তাররা মায়েদের গর্ভকালীন এবং প্রসবকালীন গৃহীত ব্যবস্থা ইত্যাদি সম্পর্কেও পাহাড়ি এলাকার প্রসূতিদের সচেতন করবেন। এছাড়া চৰ্মরোগ, তামাকজাত দ্রব্য সেবনের অপকারিতা, স্বস্ছতা, ম্যালেরিয়া, ডায়ারিয়া ইত্যাদি নানা রোগব্যাধি সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রয়োজনীয় পরামর্শ দেবেন।

‘ধন্বন্তরী সেবা যাত্রা-২২’ উপলক্ষ্যে অনুষ্ঠেয় শিবির চলবে ৩১ মার্চ বিকেল পর্যন্ত। এর পর এদিন এবং ১ এপ্রিল সকালের মধ্যে ডাক্তারদের দল ফের গুয়াহাটিতে ফিরে আসবেন। এদিন সমাপন অনুষ্ঠানে ডাক্তাররা তাঁদের সেবা যাত্রার অভিজ্ঞতা বর্ণনা করবেন। বেলা ১১টায় শুরু হবে সমাপন অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত, সম্মানীত অতিথি হিসেবে থাকবেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অখিল ভারতীয় কার্যকারিণী সদস্য সুরেশ জোশি সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Releated Posts

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026

কর্মসংস্থান ও পর্যটন বাড়াতে লাইভ এন্টারটেইনমেন্ট ইকোনমি ফ্রেমওয়ার্ক তৈরি করছে নাগাল্যান্ড

কোহিমা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন প্রসারে লাইভ এন্টারটেইনমেন্ট ক্ষেত্রকে সম্ভাবনাময় শিল্প হিসেবে গড়ে…

ByByNews Desk Sep 16, 2026

কংগ্রেসের জয়ের আতঙ্কেই বিজেপি-এআইইউডিএফের গোপন সমঝোতা: গৌরব গগৈ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস) : আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস…

ByBySandeep Biswas Sep 15, 2026
Scroll to Top