News Flash

  • Home
  • প্রধান খবর
  • ৩০ মার্চ পঞ্চম বিমস্টেক শিখর সম্মেলন, ভার্চুয়ালি অংশ নেবেন প্রধানমন্ত্রী
Image

৩০ মার্চ পঞ্চম বিমস্টেক শিখর সম্মেলন, ভার্চুয়ালি অংশ নেবেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৬ মার্চ (হি.স.): ভার্চুয়াল পঞ্চম বিমস্টেক শিখর সম্মেলন হবে আগামী ৩০ মার্চ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই দিন আলোচনায় যোগ দেবেন ভার্চুয়ালি। বিমস্টেকের সদস্য দেশগুলি হল বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, মায়ানমার এবং থাইল্যান্ড । এই দেশগুলির মধ্যে বাণিজ্য, প্রযুক্তি, পর্যটন, পরিবহন-সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করা বিমস্টেক মঞ্চের লক্ষ্য।
বিমস্টেকের চেয়ারম্যান হিসাবে শ্রীলঙ্কা এবারের সম্মেলন ভার্চুয়ালি আয়োজন করছে। বিদেশ মন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়েছে, শিখর সম্মেলনের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে সংশ্লিষ্ট দেশগুলির শীর্ষ আধিকারিকরা আগামী সোমবার বৈঠকে বসবেন। পরের দিন বিমস্টেক বিদেশমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হবে। কোভিড পরবর্তী সময়ে সদস্যভুক্ত দেশগুলি যে সমস্ত সমস্যার সম্মুখীন হচ্ছেন তা নিয়ে আলোচনা হবে । পাশাপাশি দেশগুলির মধ্যে প্রযুক্তিগত ও অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে কথা হবে। বিমস্টেকের সদস্য দেশগুলি হল বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, মায়ানমার এবং থাইল্যান্ড । এই দেশগুলির মধ্যে বাণিজ্য, প্রযুক্তি, পর্যটন, পরিবহন সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করা বিমস্টেক মঞ্চের লক্ষ্য।

Releated Posts

চলতি বছরে যুক্তরাষ্ট্র থেকে ২,২৭৩ ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়েছে : বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে মোট ২,২৭৩ জন ভারতীয় নাগরিককে…

ByBySandeep Biswas Jul 31, 2026

৬.১১৮ বিলিয়ন ডলার বেড়ে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ৬৮২.২৩৫ বিলিয়ন ডলারে: আরবিআই

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার (ফরেক্স রিজার্ভ) ২৪ জুলাই শেষ হওয়া সপ্তাহে ৬.১১৮ বিলিয়ন ডলার…

ByByNews Desk Jul 31, 2026

কাবেরী জল-বিতর্কে কেআরএস বাঁধ ঘেরাও, বিজেপি নেতাদের আটক; শিবকুমারের বিরুদ্ধে তোপ বিজয়েন্দ্রর

মান্ড্যা, ৩১ জুলাই (আইএএনএস): কাবেরী জল-বিতর্কে তামিলনাড়ুকে জল ছাড়ার সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার কর্নাটকের শ্রীরঙ্গপত্তনের কৃষ্ণ রাজ সাগর (কেআরএস)…

ByByNews Desk Jul 31, 2026

প্রেমচাঁদ চিরকাল দেশবাসীর প্রেরণার উৎস হয়ে থাকবেন: প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): প্রখ্যাত কথাসাহিত্যিক মুন্সি প্রেমচাঁদের জন্মজয়ন্তীতে শুক্রবার তাঁকে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তাঁর…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top