News Flash

Image

গাঁজা উদ্ধার, আটক গাড়ির চালক

তেলিয়ামুড়া, ২৬ মার্চ : মুঙ্গিয়াকামি থানার পুলিশ শনিবার আসাম আগরতলা জাতীয় সড়কের ৪১মাইল এলাকায় একটি বাড়িতে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণ গাঁজা উদ্ধার করেছে। গাড়ির চালক রবিকুমারকেও আটক করেছে পুলিশ। উদ্ধার করা গাজার পরিমান ১৩৩১কেজি।

 সংবাদ সূত্রে জানা গেছে, মুঙ্গিয়াকামি থনার পুলিশ শনিবার সকালে জাতীয় সড়কে নিয়মমাফিক বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায়। তল্লাশি চালানোর সময় একটি লরিতে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। গাঁজা বহির রাজ্যের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল। মুঙ্গিয়াকামী থানার পুলিশের তৎপরতার ফলে গাজা পাচারের চেষ্টা ব্যর্থ হয়েছে। গাঁজাসহ আটক গাড়িটি মুঙ্গিয়াকামী থানায় নিয়ে আসা হয়েছে।

 এব্যাপারে গাড়ির চালক রবি কুমারকেও থানায় নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। এই গাঁজা পাচার চক্রের সঙ্গে কারা জড়িত রয়েছে তাদের নাম উদ্ধার করার জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। মুঙ্গিয়াকামী থানার পুলিশ এনডিপিএস ধারায় একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে। লরি চালককে আগামীকাল আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ জানিয়েছে। 

উল্লেখ্য, জাতীয় সড়কে যানবাহন আটক করে এ ধরনের গাঁজা আটক করার ঘটনা অব্যাহত রয়েছে। রাজ্য সরকার যেখানে রাজ্যকে নেশা মুক্ত রাজ্য গঠন করার তৎপরতা অব্যাহত রেখেছে সেখানে একাংশের নেশা কারবারি তাদের তৎপরতা নানা কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা অব্যাহত রেখেছে। রাজ্য সরকার রাজ্যে গাজা-চাষ নিষিদ্ধ ঘোষণা করলেও সরকারি নির্দেশে তোয়াক্কা না করে রাজ্যের বিভিন্ন স্থানে ব্যাপক হারে গাঁজার চাষ হচ্ছে। রাজ্যের মাটিতে উৎপাদিত এইসব গাজা বশির রাজ্যে এবং বহির রাষ্ট্রের প্রতিনিয়ত নানা কৌশলে পাচার করা হচ্ছে।

Releated Posts

এক সপ্তাহ ধরে অন্ধকারে বাইল্যামুড়া, বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগে এলাকাবাসী

আগরতলা, ৪ মে: জম্পুইজলা ব্লকের চিকনছড়া ভিলেজের বাইল্যামুড়া এলাকায় প্রায় এক সপ্তাহ ধরে বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ থাকায়…

ByByReshmi Debnath May 4, 2026

পরাজয়ের পরও আত্মবিশ্বাস অটুট সিপিআইএম প্রার্থী অমিতাভ দত্তের

আগরতলা, ৪ মে : ধর্মনগর উপনির্বাচনে পরাজিত হলেও আত্মবিশ্বাস হারাননি বলে জানালেন সিপিআইএম প্রার্থী অমিতাভ দত্ত। ফলাফল প্রকাশের…

ByByTaniya Chakraborty May 4, 2026

গরম তেলে দগ্ধ শ্রমিককে হাসপাতালে না নিয়ে রেলস্টেশনে ফেলে যাওয়ার অভিযোগ, ক্ষোভ সাব্রুমে

 সাব্রুম, ৩ মে: সাব্রুমে এক মিষ্টির দোকানের শ্রমিককে নিয়ে মালিকের অমানবিক আচরণের অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath May 3, 2026

ধর্মনগর উপনির্বাচনের গণনা ঘিরে কড়া নিরাপত্তা, প্রস্তুতি তুঙ্গে প্রশাসনের

ধর্মনগর, ৩ মে: ৫৬-ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনাকে ঘিরে চরম তৎপরতা শুরু হয়েছে উত্তর জেলাজুড়ে। আগামীকাল ৪…

ByByReshmi Debnath May 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top