News Flash

  • Home
  • প্রধান খবর
  • বগটুইয়ে কাজে নেমে পড়ল সিবিআইয়ের ডিআইজি অখিলেশ সিংহের নেতৃত্বে ৩০ সদস্যের দল
Image

বগটুইয়ে কাজে নেমে পড়ল সিবিআইয়ের ডিআইজি অখিলেশ সিংহের নেতৃত্বে ৩০ সদস্যের দল

বীরভূম, ২৬ মার্চ (হি. স.) : রামপুরহাট কাণ্ডে তদন্তভার পেয়েই সক্রিয় সিবিআই। শনিবার বগটুইয়ে পৌঁছে কাজ শুরু করে দেয় সিবিআইয়ের তিরিশ জনের দল। তিনটি ভাগে বিভক্ত হয়ে তদন্ত শুরু করেন তাঁরা।

বগটুই কাণ্ডের তদন্তে সিবিআইয়ের ডিআইজি অখিলেশ সিংহের নেতৃত্বে ৩০ জন সিবিআই আধিকারিকের দল পৌঁছয় রামপুরহাটে। সিবিআই-এর একটি দল যায় ঘটনাস্থলে। যেখানে ২১ তারিখের রাতে অগ্নিকাণ্ড হয়েছিল। আরেকটি দল যায় সাঁইথিয়ার গোলাপজল গ্রামে। সেখানে আশ্রয় নিয়েছেন স্বজনহারারা। কোনওমতে দিন কাটাচ্ছেন মতিলাল শেখ, বানিরুল শেখ, তোয়েব শেখ, কিরণ শেখরা। তৃতীয় দলটির গন্তব্য হতে চলেছে হাসপাতাল। যেখানে রয়েছেন ২১ মার্চের ঘটনার প্রত্যক্ষদর্শী নাজিমা বিবি। এখনও আতঙ্কে রয়েছেন।

রামপুরহাট থানায় বিশেষ তদন্তকারী দলের হাত থেকে মামলার নথি নিজেদের হাতে নেয় সিবিআই। ঘণ্টাখানেক রামপুরহাট থানায় সিটের সদস্যদের সঙ্গে কথা বলেন সিবিআই আধিকারিকরা। থানা থেকে বেরিয়ে সিবিআইয়ের দলটি বগটুই যায়। সিবিআইয়ের ডিআইজি অখিলেশ সিংহ বগটুইয়ে পৌঁছতেই শুরু হয় নমুনা সংগ্রহের কাজ। বগটুই গ্রামে ক্ষতিগ্রস্ত প্রতিটি বাড়ি খুটিয়ে দেখেন তাঁরা।শুক্রবার বগটুইয়ে গিয়েছিল সিবিআইয়ের ফরেনসিক দল। তাঁরা আজও ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেন। গ্রামে এই মুহূর্তে উপস্থিত অন্তত ৩০ জন সিবিআই ও সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির (সিএফএসএল) আধিকারিক। স্থানীয় পুলিশের সহায়তা নিয়ে তাঁরা ইতিমধ্যেই তদন্তের কাজও করছেন তাঁরা।

Releated Posts

‘ইসলামে হিজাব বাধ্যতামূলক’, এলাহাবাদ হাইকোর্টের রায় পুনর্বিবেচনার দাবি মুসলিম ধর্মীয় নেতাদের

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): স্কুলের নির্ধারিত পোশাকের সঙ্গে হিজাব পরার বিষয়ে এলাহাবাদ হাইকোর্টের রায় পুনর্বিবেচনার দাবি জানালেন মুসলিম…

ByByNews Desk Aug 25, 2026

পাটনায় ছাত্র বিক্ষোভ ঘিরে উত্তেজনা, জলকামান চালাল পুলিশ, মোতায়েন সিআরপিএফ

পাটনা, ২৫ আগস্ট (আইএএনএস): নিয়োগ সংক্রান্ত বিভিন্ন দাবিতে ছাত্র সংগঠনগুলির বিক্ষোভকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তপ্ত হয়ে উঠল বিহারের…

ByByNews Desk Aug 25, 2026

পাকিস্তানে লস্কর-ই-তৈবার ব্যাপক বিস্তার, মার্কাজ ঘিরে বাড়ছে তৎপরতা

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): পাকিস্তানজুড়ে বড়সড় সম্প্রসারণ অভিযান শুরু করেছে জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা। ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলির সংগৃহীত তথ্য…

ByByNews Desk Aug 25, 2026

জাতিগণনার বর্তমান প্রক্রিয়া ত্রুটিপূর্ণ, অবিলম্বে সংশোধন করুক কেন্দ্র: অশোক গেহলট

জয়পুর, ২৫ আগস্ট (আইএএনএস): চলমান জাতিগণনা প্রক্রিয়াকে ‘সম্পূর্ণ ত্রুটিপূর্ণ’ বলে দাবি করে অবিলম্বে তা সংশোধনের জন্য কেন্দ্রীয় সরকারের…

ByByNews Desk Aug 25, 2026
Scroll to Top