News Flash

Image

Arrested : ৪৬০ বোতল বিলেতি মদ সহ আটক দুই

পানিসাগর, ২৫ মার্চ : উত্তর ত্রিপুরা জেলার পানিসাগরের নাকা পয়েন্টে একটি অলটো গাড়ি আটক করে প্রচুর পরিমাণ বিদেশী মদ উদ্ধার করেছে পুলিশ। 


সংবাদ সূত্রে জানা গেছে, পানিসাগর থানার পুলিশ নাকা পয়েন্টে নিয়ম মাফিক তল্লাশি অভিযান চালাচ্ছিল। অলটো গাড়িকে সন্দেহজনকভাবে আটক করে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশি চালানোর সময় ওই গাড়ি থেকে ৪৬০ বোতল বিদেশী মদ উদ্ধার করা সম্ভব হয়েছে। বেআইনিভাবে মদ গাড়িতে করে নিয়ে আসার দায়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলো অভিজিৎ দেব এবং সনাতন ত্রিপুরা। তাদের বাড়ি ছামনু এলাকায়। 


আটক করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে পানিসাগরের জামতলা এলাকার একটি বাড়ি থেকে ওই মদ তারা ছামনুতে নিয়ে যাচ্ছিল। তাদের কাছ থেকে ওই ব্যক্তির নাম-ঠিকানা সংগ্রহ করেছে পুলিশ। তাকে আটক করার জন্য পুলিশি তৎপরতা শুরু করেছে। তবে তদন্তের স্বার্থে পুলিশ এই মুহূর্তে বিলাতী মদ পাচারকারীর পরিচয় আপাতত জানাতে অস্বীকার করেছে। আটক দুজনকে আগামীকাল ধর্মনগর জেলা ও দায়রা জজ আদালতে সোপর্দ করা হবে বলে পানিসাগর থানার পুলিশ জানিয়েছে। 


উল্লেখ্য বেআইনিভাবে এইভাবে বিলেতি মদসহ নানা নেশাজাতীয় সামগ্রী পাচার এবং বাজার জাত করার প্রয়াস অব্যাহত রয়েছে। এসব নেশার কবলে পড়ে যুবসমাজ মারাত্মকভাবে কলুষিত হচ্ছে। রাজ্য সরকার যেখানে রাজ্যকে নেশা মুক্ত রাজ্য হিসেবে গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছে সে ক্ষেত্রে একাংশের নেশা কারবারিরা সরকারের সেই উদ্যোগকে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে নানা কৌশলে তাদের ব্যবসা-বাণিজ্য চালিয়ে যাচ্ছে। তাদের বিরুদ্ধে অভিযান আরো কঠোর করা হবে বলে পানিসাগর থানার পুলিশ জানিয়েছে।

Releated Posts

খোয়াইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত ৪

আগরতলা, ৫ সেপ্টেম্বর: খোয়াই থানার অন্তর্গত সোনাতলা–বাসুদেব বাড়ি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত চারজন। দুর্ঘটনায়…

ByByNews Desk Sep 5, 2026

কাজ করতে গিয়ে তিনতলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বিশালগড়, ৫ সেপ্টেম্বর: ছাদের কাজ করতে গিয়ে তিনতলা ভবন থেকে পড়ে মৃত্যু হলো এক শ্রমিকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে…

ByByNews Desk Sep 5, 2026

রেল-সড়ক-বিমান পরিষেবা ব্যাহত, ৭২ ঘণ্টার অবরোধের তীব্র নিন্দা কংগ্রেসের

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ত্রিপুরায় ৭২ ঘণ্টার সড়ক ও রেল অবরোধকে কেন্দ্র করে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 5, 2026

অবরোধের জেরে স্থগিত টিপিএসসি-র লিখিত পরীক্ষা

আগরতলা, ৫ সেপ্টেম্বর: অবরোধের জেরে স্থগিত করা হল ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন (টিপিএসসি)-র দুটি গুরুত্বপূর্ণ লিখিত পরীক্ষা। অনিবার্য…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top