News Flash

  • Home
  • দেশ
  • Supreme Court: রামপুরহাটকান্ডে তোপ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অশোককুমার গঙ্গোপাধ্যায়ের
Image

Supreme Court: রামপুরহাটকান্ডে তোপ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অশোককুমার গঙ্গোপাধ্যায়ের

কলকাতা, ২৫ মার্চ (হি. স.) : একসঙ্গে জ্বালিয়ে দেওয়া হয়েছে সাত জনকে। নারী, শিশু, রেহাই পায়নি কেউ। ঘটনার পর তিন দিন কাটতে চললেও, এখনও সেই ভয়াবহতার রেশ কাটছে না। এই ঘটনার জন্য, পুলিশ, প্রশাসন এবং সর্বোপরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করলেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অশোককুমার গঙ্গোপাধ্যায়। রাজনীতিতে সমাজবিরোধীদের দাপাদাপি শুরু হওয়াতেই আজ রাজ্যের এই পরিস্থিতি বলে অভিযোগ করেন তিনি।

সেই নিয়ে শুক্রবার একটি আলোচনাসভায় অংশ নেন অশোকবাবু। সেখানে তিনি বলেন, ‘‘যত ক্ষণ না মাননীয়া মুখ্যমন্ত্রী নির্দেশ দিচ্ছেন, একটি লোককে গ্রেফতার করা যাচ্ছে না। এতেই পরিষ্কার আমাদের পুলিশ এবং প্রশাসন নিরপেক্ষ নয়। তারা কাদের অঙ্গুলিহেলনে চলে! শাসকদলের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত সমাজবিরোধীরা। রাজনীতিতে এই সমাজবিরোধীদের দাপাদাপি বন্ধ না হলে, এই ধরনের হত্যালীলা বন্ধ করা সম্ভব নয়।’’বীরভূমে রামপুরহাটের বগটুইয়ে প্রথমে বোমার আঘাতে খুন হন তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ। তার পর বগটুইয়ে পর পর ১০টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয় বলে অভিযোগ সামনে আসে। তাতে দগ্ধ হয়ে মৃত্যু হয় ২ শিশু-সহ সাত জনের। এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে সর্বত্র।

Releated Posts

বিশ্বের উদ্ভাবন সহযোগী হতে চায় ভারত: পীযূষ গোয়াল

নিস/নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): উদীয়মান প্রযুক্তির ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা আরও গভীর করে বিশ্বের উদ্ভাবন সহযোগী (ইনোভেশন পার্টনার) হিসেবে…

ByByNews Desk Jun 14, 2026

গ্বালিয়রের তিঘরা বাঁধে ডুবে মৃত্যু দুই এমবিবিএস পড়ুয়ার, ১৭ ঘণ্টা পর উদ্ধার দ্বিতীয় দেহ

গ্বালিয়র, ১৪ জুন (আইএএনএস): দীর্ঘ ১৭ ঘণ্টার উদ্ধার অভিযানের পর মধ্যপ্রদেশের গ্বালিয়রের তিঘরা বাঁধে ডুবে যাওয়া দ্বিতীয় এমবিবিএস…

ByByNews Desk Jun 14, 2026

দীর্ঘক্ষণ বিদ্যুৎ বিভ্রাট নিয়ে তামিলনাড়ু সরকারকে নিশানা ডিএমকের, অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি

চেন্নাই, ১৪ জুন (আইএএনএস): রাজ্যের বিভিন্ন প্রান্তে দীর্ঘ সময় ধরে চলা বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় তামিলনাড়ুর টিভিকে-নেতৃত্বাধীন সরকারকে তীব্র…

ByByNews Desk Jun 14, 2026

মূল অভিযুক্ত গ্রেপ্তারের পর উগ্রপন্থা-গুপ্তচরবৃত্তি চক্রের তদন্তে জোর মধ্যপ্রদেশ এটিএসের

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): কথিত উগ্রপন্থী কার্যকলাপ ও বিদেশি শক্তির সঙ্গে যোগাযোগের অভিযোগে তদন্ত আরও জোরদার করেছে মধ্যপ্রদেশের…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top