News Flash

  • Home
  • প্রধান খবর
  • India and China : বর্তমানে ভারত ও চিনের মধ্যে সম্পর্ক মোটেও স্বাভাবিক নয়, জানিয়ে দিলেন জয়শঙ্কর
Image

India and China : বর্তমানে ভারত ও চিনের মধ্যে সম্পর্ক মোটেও স্বাভাবিক নয়, জানিয়ে দিলেন জয়শঙ্কর

নয়াদিল্লি, ২৫ মার্চ (হি.স.): বর্তমানে ভারত ও চিনের মধ্যে সম্পর্ক মোটেও ভালো নয়, চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে বৈঠকের পরই জানালেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। শুক্রবার চিনের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিক সম্মেলন করেন এস জয়শঙ্কর। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “১৯৯৩-৯৬ সালের চুক্তি লঙ্ঘন করে বিপুল সংখ্যক সৈন্যের উপস্থিতির কারণে, আমাদের (চিনের সঙ্গে) সম্পর্ক স্বাভাবিক নয়।”

জয়শঙ্কর বলেছেন, এখনও অবধি প্রচুর সেনা মোতায়েন রয়েছে, সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক নয়। প্যাংগং-সহ কিছু এলাকা সমাধানে অগ্রগতি করেছি আমরা। আমাদের মধ্যে আজ আলোচনা হয়েছে কীভাবে তা এগিয়ে নিয়ে যাওয়া যায়। ১৫ দফা আলোচনা হয়েছে।” চিনের বিদেশমন্ত্রীর সঙ্গে প্রায় ৩ ঘন্টা কথা হয়েছে বলে জানিয়েছেন জয়শঙ্কর। ভারতের বিদেশমন্ত্রী আরও বলেছেন, চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই তাঁকে আশ্বস্ত করেছেন তিনি এই বিষয়ে ফিরে যাওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলবেন। চিনের বিদেশমন্ত্রীর সঙ্গে কোয়াড বৈঠক নিয়ে কোনও কথা হয়নি বলে জানিয়েছেন জয়শঙ্কর।

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top