ব্রাসিলিয়া, ২৫ মার্চ (হি.স.) : অনেক আগেই কাতার বিশ্ব কাপে কোয়ালিফাই করে গেছে ব্রাজিল। তবু পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা লাতিন আমেরিকার কোয়ালিফাইং রাউন্ডে চিলিকে কোনও ছাড় দিল না। বৃহস্পতিবার রাতে রিও দে জেনেরিওর মারাকানা স্টেডিয়ামে ব্রাজিল ৪-০ গোলে হারিয়ে দিল চিলিকে। ইদানীং ক্লাবের হয়ে সময়টা ভাল যাচ্ছিল না ব্রাজিল অধিনায়ক নেমারের। কিন্তু দেশের জার্সি গায়ে ম্যাচের ৪৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করলেন নেমার। একটু পরেই ব্রাজিলের জার্সি গায়ে নিজের প্রথম গোলটি করলেন রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়র। একুশ বছর বয়সী ভিনিসিয়াস গোলটি করলেন ৪৬ মিনিটে। বিরতির সময় ২-০ গোলে এগিয়ে থাকা ব্রাজিল এর পরেও গোলের জন্য মরিয়া হয়। এবং ৭২ মিনিটে আবার পেনাল্টি থেকে গোল করলেন ফিলিপে কুটিনহো। তখনও ব্রাজিলের গোলক্ষুধা মেটেনি। ৯১ মিনিটে পরিবর্ত ফুটবলার রিচার্লিসন গোল করলে চিলির হার সম্পূর্ণ হয়।
গত রাতের অন্য ম্যাচে পারাগুয়ে ৩-১ গোলে হারিয়ে দিয়েছে ইকুয়েডরকে। কলম্বিয়া ৩-০ গোলে জিতেছে বলিভিয়ার বিরুদ্ধে। আর উরুগুয়ে ১-০ গোলে হারিয়ে দিয়েছে পেরুকে। শুক্রবার রাতে লিওনেল মেসির আর্জেন্তিনা খেলবে ভেনেজুয়েলার বিরুদ্ধে।

Football : গোল পেলেন নেইমার, চিলিকে চার গোলে হারিয়ে দিল ব্রাজিল
Tags:
Releated Posts
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…


















