News Flash

Image

Suicide : ফাঁসিতে যুবকের আত্মহত্যা

বিশালগড়, ২৪ মার্চ : বুধবার রাতে বিশালগড়ের মধুপুর থানাধীন কামথানা এলাকায় এক যুবক ফাঁসিতে আত্মহত্যা করেছেন। যুবকের নাম সুমন দাস। 


জানা গেছে, সুমন দাস বুধবার রাত দশটা নাগাদ খাওয়া-দাওয়া করে বাড়ি থেকে বের হয়ে যায়। তারপর আর বাড়ি ফিরে যাননি। পরিবারের লোকজন খোঁজখবর করেও তাকে পাননি। বৃহস্পতিবার সকাল নাগাদ বাড়ির পার্শ্ববর্তী স্থানে তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পান। স্থানীয় লোকজন মৃতদেহ দেখতে পেয়ে পরিবারের লোকজনকে খবর দেন। খবর পেয়ে তারা সেখানে ছুটে যান। মৃতদেহ দেখতে পেয়ে পরিবারের লোকজন কান্নায় ভেঙ্গে পড়েন। 


খবর পাঠানো হয় মধুপুর থানার পুলিশকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে নিয়ে যায়। কেন ওই যুবক আত্মহত্যার পথ বেছে নিয়েছে সে সম্পর্কে অবশ্য বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। ফাঁসিতে যুবকের আত্মহত্যার সংবাদে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মধুপুর থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যুজনিত মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

ধর্মনগর কলেজে ‘গো-ব্যাক’ স্লোগান ঘিরে উত্তেজনা, ছাত্রনেতার বাবাকে মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৩ সেপ্টেম্বর: ত্রিপুরার ধর্মনগর সরকারি ডিগ্রি কলেজে বিজেপি নেত্রী বর্ণালী গোস্বামীর উপস্থিতিকে কেন্দ্র করে এবিভিপি-র…

ByByReshmi Debnath Sep 23, 2026

‘রাজ্যে নির্বাচনের পরিবেশ নেই, নির্বাচন কমিশন শাসক দলের পক্ষে কাজ করছে’—অভিযোগ আশিস সাহার

আগরতলা, ২৩ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সরব হল প্রদেশ কংগ্রেস। বুধবার আগরতলায়…

ByByReshmi Debnath Sep 23, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ বিরোধী দলনেতার

নিজস্ব প্রতিনিধি, গণ্ডাছড়া, ২৩ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে গণ্ডাছড়ায় নির্বাচনী প্রচারে নামল সিপিআইএম। বুধবার সিপিআইএম গণ্ডাছড়া…

ByByReshmi Debnath Sep 23, 2026

ভিলেজ কাউন্সিলের নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে খোয়াই জেলার দুই ব্লক সফরে রাজ্য নির্বাচন কমিশনার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ সেপ্টেম্বর: ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে রাজ্য…

ByByReshmi Debnath Sep 23, 2026
Scroll to Top