News Flash

  • Home
  • দেশ
  • Adhir Chowdhury: বগটুইয়ে যাওয়ার পথে ‘বাধা’, প্রতিবাদে পথে বসে বিক্ষোভ অধীর চৌধুরীর
Image

Adhir Chowdhury: বগটুইয়ে যাওয়ার পথে ‘বাধা’, প্রতিবাদে পথে বসে বিক্ষোভ অধীর চৌধুরীর

বীরভূম, ২৪ মার্চ (হি. স.) : বৃহস্পতিবার বগটুইয়ে যাওয়ার পথে ‘বাধা’ পেয়ে প্রতিবাদ জানাতে পথে বসে বিক্ষোভ দেখালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

অধীর চৌধুরী যাচ্ছিলেন রামপুরহাটে। পথে বোলপুরের শ্রীনিকেতন মোড়ে তৃণমূলের কর্মীরা তাঁদের গাড়ি আটকে দেয় বলে অভিযোগ। সেখানেই বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন তিনি। প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, ‘‘আমি মুখ্যমন্ত্রীর কাজে ব্যাঘাত ঘটাতে যাচ্ছি না। আমরা কামান, বন্দুক, একে-৪৭ নিয়ে যাচ্ছি না। আমাকে ১০০ কিলোমিটার দূরে কেন আটকাচ্ছেন ? আপনি আমাকে গ্রেফতার করুন। সাধারণ মানুষের হয়রানি কেন করছেন ? আমরা কী অপরাধ করেছি ?’’

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের ভাষণে রাজ্যের তদন্তেই ভরসা রাখার কথা জানিয়েছেন। রাজ্য সরকার দোষীদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। এই প্রেক্ষিতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে পরিস্থিতি বর্ণনা করতে চলেছেন তৃণমূল সাংসদরা।

Releated Posts

ভাইরাল ‘ককরোচ জনতা পার্টি’ প্রচার নিয়ে জনস্বার্থ মামলায় নোটিস সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): বিচারপ্রক্রিয়া চলাকালীন আদালতের মৌখিক পর্যবেক্ষণকে সোশ্যাল মিডিয়া প্রচার ও ডিজিটাল কনটেন্টের মাধ্যমে বাণিজ্যিকভাবে ব্যবহার…

ByByNews Desk Aug 11, 2026

সংসদে আলোচনায় ‘পালিয়ে যাচ্ছেন’ রাহুল, এনডিএর অভিযোগ; পাল্টা জবাব কংগ্রেসের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): জাতীয় রাজধানীতে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ নিয়ে বিরোধীদের দাবি করা আলোচনায় লোকসভার বিরোধী দলনেতা…

ByByNews Desk Aug 11, 2026

‘অপারেশন ভিস্তা ১.০’: ভিসার শর্ত লঙ্ঘন, দিল্লিতে গ্রেফতার ৭ বাংলাদেশি নাগরিক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ভিসার শর্ত লঙ্ঘন এবং নির্ধারিত সময়ের বেশি ভারতে অবস্থানের অভিযোগে সাত বাংলাদেশি নাগরিককে গ্রেফতার…

ByByNews Desk Aug 11, 2026

জাপান থেকে নেতাজির দেহাবশেষ দেশে ফেরাতে আবেদনে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর দেহাবশেষ জাপান থেকে ভারতে ফিরিয়ে আনার নির্দেশ চেয়ে দায়ের…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top