News Flash

  • Home
  • বিনোদন
  • Abhishek Chatterjee: শুধু সিরিয়াল নয়, এমনিতেও ড্যাডিই বলতাম: অভিষেক প্রয়াণে শোকস্তব্ধ তৃণা
Image

Abhishek Chatterjee: শুধু সিরিয়াল নয়, এমনিতেও ড্যাডিই বলতাম: অভিষেক প্রয়াণে শোকস্তব্ধ তৃণা

কলকাতা, ২৪ মার্চ (হি.স.): সম্প্রতি খড়কুটো ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। অভিষেক চট্টোপাধ্যায়ের মেয়ের ভূমিকায় দেখা যায় অভিনেত্রী তৃণা সাহাকে। অভিষেকের অকাল-প্রয়াণে শোকস্তব্ধ তৃণা জানালেন, ধারাবাহিকে অভিষেককে ড্যাডি বলেই ডাকতেন তিনি। অভিষেক চট্টোপাধ্যায়ের প্রয়াণে ভেঙে পড়েছেন অভিনেত্রী তৃণা সাহা। তৃণা বলেন , ”সিরিয়াল শুধু নয়, এমনিতেও ড্যাডিই বলতাম” ।

অভিষেক চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকস্তব্ধ তৃণার কথায়, “এক বছর ধরে বলছিলাম ডাক্তার দেখাও। সেদিন শুটিং করতে গিয়ে কাঁপছিল। খালি বলত আমি ফিট।” বড়পর্দায় ” দহন”, ”বাড়িওয়ালি” থেকে ”অন্দরমহল”, ”কুসুম দোলা”, ”ফাগুন বউ”, ”খড়কুটো”-র মতো ধারাবাহিকে অভিষেকের অভিনয় মন জিতে নিয়েছিল দর্শকের। বুধবার রাতেও শ্যুটিংই করেছিলেন অভিনেতা। শুটিং সেরে প্রিন্স আনোয়ার শাহ রোডের বাড়িতে ফিরে বুকে ব্যথা শুরু হয়। এরপর গভীর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

Releated Posts

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুবার্ষিকীতে আবেগঘন পোস্ট বোন শ্বেতার, ‘কিছু আত্মা সময়ের চেয়েও বড় হয়ে ওঠে’

মুম্বই, ১৪ জুন (আইএএনএস): বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত-এর প্রয়াণের ছয় বছর পূর্ণ হল শনিবার। ২০২০ সালের ১৪…

ByByNews Desk Jun 14, 2026

২০০ কোটি টাকার মানি লন্ডারিং মামলায় জ্যাকলিনের আবেদন শুনানি থেকে সরে দাঁড়ালেন সুপ্রিম কোর্টের বিচারপতি

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): কথিত প্রতারক সুকেশ চন্দ্রশেখর-এর সঙ্গে যুক্ত ২০০ কোটি টাকার মানি লন্ডারিং মামলায় বলিউড অভিনেত্রী…

ByByNews Desk Jun 11, 2026

ভারতীয় সিনেমার অপূরণীয় ক্ষতি, কিংবদন্তি পরিচালক ভারতীরাজার প্রয়াণে শোকপ্রকাশ মোদির

চেন্নাই, ১১ জুন (আইএএনএস): কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক ভারতীরাজা-র প্রয়াণে গভীর শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ভারতীরাজা…

ByByNews Desk Jun 11, 2026

ভারতীরাজার প্রয়াণে গুরুত্বপূর্ণ ঘোষণা স্থগিত রাখলেন রাঘব লরেন্স

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): কিংবদন্তি তামিল চলচ্চিত্র পরিচালক ভারতীরাজা-র প্রয়াণে শোকপ্রকাশ করে নিজের জীবনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সংক্রান্ত…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top