News Flash

  • Home
  • দেশ
  • Calcutta Highcourt: ‘সিরিয়াস ক্রাইম’, রামপুরহাটের ঘটনায় মামলা গ্রহণ করে মন্তব্য হাই কোর্টের প্রধান বিচারপতির
Image

Calcutta Highcourt: ‘সিরিয়াস ক্রাইম’, রামপুরহাটের ঘটনায় মামলা গ্রহণ করে মন্তব্য হাই কোর্টের প্রধান বিচারপতির

কলকাতা, ২৩ মার্চ (হি. স.) : রামপুরহাটের বগটুইয়ে আট জন গ্রামবাসীর ঝলসে মৃত্যুর ঘটনাকে ‘খুবই শকিং’ বলে মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। তিনি বলেন, “এটি একটি সিরিয়াস ক্রাইম। শিশু-সহ আট জনের মৃত্যু হয়েছে। কয়েকটি বাড়িতে আগুন লাগে।”

প্রধান বিচারপতি আরও বলেন, “বগটুইয়ের কী হয়েছে সেই ঘটনার তদন্ত হওয়া উচিত। যারা দোষী, তাদের যথাযথ শাস্তি হওয়া উচিত। কাউকে ছাড়া হবে না।” ইতিমধ্যেই বগটুইয়ের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করেছে কলকাতা হাই কোর্ট। এই ঘটনায় এক সঙ্গে অনেকগুলি মামলা হয়েছে। দুপুর ২টোয় সেই মামলার শুনানি হবে।

সোমবার সন্ধ্যায় বড়শাল গ্রামপঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ খুন হন। তার কয়েক ঘণ্টায় ব্যবধানেই মঙ্গলবার সকালে বগটুইয়ের পশ্চিমপাড়ায় শিশু এবং মহিলা-সহ এক সঙ্গে আট জনের ঝলসানো দেহ উদ্ধার করে পুলিশ। তার পর থেকেই উত্তপ্ত বগটুই। চলছে রাজনৈতিক চাপানউতর।এই ঘটনায় এখনও পর্যন্ত মোট ২৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তার মধ্যে ১১ জন গ্রেফতার হয়েছেন ভাদু শেখ খুনের ঘটনায়, বাকিদের অগ্নিসংযোগের মামলায় গ্রেফতার করেছে পুলিশ। সবাইকেই বুধবার রামপুরহাট মহকুমা আদালতে তোলা হবে।

বগটুইয়ের ঘটনায় গঠন করা হয়েছে বিশেষ তদন্তকারী দল (সিট)। এ বার পাঁচ সদস্যের কমিটি গডেছে কেন্দ্রীয় বিজেপি। বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা পাঁচ সদস্যের একটি ‘সত্যতা যাচাই কমিটি’ গড়েছেন। ওই দলের সদস্যেরা আগামী শুক্রবার বীরভূমের রামপুরহাটের বগটুই গ্রামে যাবেন। তাঁরা সেখান থেকে তথ্য সংগ্রহ করে যত দ্রুত সম্ভব কেন্দ্রীয় বিজেপি-কে রিপোর্ট জমা দেবেন। অন্যদিকে, এই ঘটনার তদন্তের দাবি জানিয়ে বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠীকে চিঠি দিয়েছে জাতীয় শিশু অধিকাররক্ষা কমিশন। চিঠিতে কমিশন জানিয়েছে, এই ঘটনায় তদন্তের পর তিন দিনের মধ্যে সেই রিপোর্ট কমিশনের কাছে জমা দিতে হবে।

Releated Posts

সিইসি জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার শনিবারের মধ্যে পদত্যাগ না করলে আগামী ২…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এনইপি শিক্ষার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তা ও সৃজনশীলতাকে গুরুত্ব দেয়: প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০ শিক্ষাব্যবস্থার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা, পরীক্ষামূলক শিক্ষা এবং সমস্যা সমাধানের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সিইসি-কে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনায় বিজেপি, ‘ভাষা অনভিপ্রেত’ দাবি নেতাদের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মেক ইন ইন্ডিয়া’র প্রভাব সর্বক্ষেত্রে দৃশ্যমান, বললেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের ১২ বছর পূর্তি উপলক্ষে এর সাফল্য ও বিভিন্ন ক্ষেত্রে প্রভাবের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top