News Flash

  • Home
  • দিনের খবর
  • অখিলেশ ও আজম খানের ইস্তফা গৃহীত, বিধায়ক হিসেবেই কাজ করতে চান দু’জনে
Image

অখিলেশ ও আজম খানের ইস্তফা গৃহীত, বিধায়ক হিসেবেই কাজ করতে চান দু’জনে

নয়াদিল্লি, ২৩ মার্চ (হি.স.): গৃহীত হয়েছে অখিলেশ যাদব ও আজম খানের ইস্তফা। মঙ্গলবার লোকসভার সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছিলেন উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, ওই দিনই লোকসভা থেকে ইস্তফা দেন আজম খানও। উভয়ের ইস্তফা গৃহীত হয়েছে বলে বুধবার জানা গিয়েছে। উত্তর প্রদেশের বিধায়ক হিসেবেই কাজ করে যেতে চান দু’জনে।

সদ্যসমাপ্ত উত্তরপ্রদেশ নির্বাচনে বিজেপিকে হারাতে পারেননি ঠিকই, কিন্তু দলের ভোট প্রায় দশ শতাংশ বাড়াতে পেরেছেন অখিলেশ। সপা-র আসন সংখ্যাও ৪৯ থেকে বেড়ে হয়েছে ১২৫। গোটা বিষয়টিকে ইতিবাচক দিক থেকে প্রচার করে রাজ্যে আগামী দিনের জন্য ঝাঁপাতে চাইছেন তিনি। আর সেই লক্ষ্যেই সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন। উত্তর প্রদেশে সংগঠন গড়তে আরও বেশি সময় দিতে চান তিনি। বিধানসভা নির্বাচনে উত্তরপ্রদেশের মইনপুরীর কারহাল বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন অখিলেশ৷ অখিলেশের পাশাপাশি সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন উত্তর প্রদেশের রামপুরের সপা সাংসদ আজ়ম খানও। এই মুহূর্তে জেলে রয়েছেন আজ়ম খান৷ রামপুর সদর কেন্দ্র থেকে ভোটে জয়ী হন তিনি৷

Releated Posts

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top