News Flash

  • Home
  • দেশ
  • শ্রীনগরে জঙ্গিদের গুলিতে মৃত্যু পুলিশ কর্মীর, পালিয়ে গেল জখম এক সন্ত্রাসী
Image

শ্রীনগরে জঙ্গিদের গুলিতে মৃত্যু পুলিশ কর্মীর, পালিয়ে গেল জখম এক সন্ত্রাসী

শ্রীনগর, ২২ মার্চ (হি.স.): কাশ্মীরে ফের হামলা চালাল সন্ত্রাসবাদীরা, মঙ্গলবার দুপুরে মধ্য কাশ্মীরের শ্রীনগরের জুনিমার এলাকায় সুরক্ষা বাহিনী ও জঙ্গিদের মধ্যে কিছু সময়ের জন্য গুলির লড়াই হয়। এই গুলির লড়াইয়ে জখম হন একজন পুলিশ কর্মী, পরে পুলিশ কর্মী মৃত্যুর কোলে ঢলে পড়েন। সুরক্ষা বাহিনীর প্রত্যাঘাতে একজন সন্ত্রাসবাদী আহত হয়, কিন্তু সেই জঙ্গি পালিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, দুপুর তখন ২.৩০ মিনিট হবে, শ্রীনগরের জুনিমার এলাকায় সুরক্ষা বাহিনী ও জঙ্গিদের মধ্যে কিছু সময়ের জন্য গুলির লড়াই হয়। পুলিশ কনস্টেবল আমির হোসেন ঘাড়-সহ শরীরের উপরের অংশে গুলিবিদ্ধ হন। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু প্রাণে বাঁচানো সম্ভব হয়নি। গুলির লড়াইয়ে জখম হয় একজন সন্ত্রাসবাদীও, কিন্তু ওই জঙ্গি পালিয়ে যায়। পালিয়ে যাওয়া জঙ্গির খোঁজে চিরুনি তল্লাশি চলছে।

Releated Posts

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top