News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সর্বোত্তম সম্মান : শ্যাম সুন্দর কোং জুয়েলার্স- এর এক অনন্য উদ্যোগ
Image

সর্বোত্তম সম্মান : শ্যাম সুন্দর কোং জুয়েলার্স- এর এক অনন্য উদ্যোগ

আগরতলা, ২২ মার্চ : গত কয়েক বছর ধরে সংস্থার এই উদ্যোগ সর্বক্ষেত্রে প্রশংসনীয়। যেখানে আজকের দিনের জীবন্ত কিংবদন্তিদের তাঁদের সৃষ্টির জন্য, সঙ্গীত জগতে এই গুণীজনদের শ্রেষ্ঠত্বের জন্য সম্মান জানানো হয়। যাতে আগামী প্রজন্ম তাঁদের এই কর্মকাণ্ড দেখে অনুপ্রাণিত হয়।


এবারও শ্যাম সুন্দর কোং জুয়েলার্স ২২ মার্চ বেহালা ক্ল্যাসিক্যাল ফেস্টিভ্যালে পণ্ডিত হরি প্রসাদ চৌরাশিয়াকে সর্বোত্তম সম্মান প্রদান করল। এর আগে পণ্ডিত বিরজু মহারাজ, উস্তাদ আমজাদ আলি খান, বেগম পারভিন সুলতানা, পণ্ডিত বিশ্ব মোহন ভাট, বেহালা বাদক এল সুব্রামানিয়ামকে  এই সম্মানে ভূষিত করেছে। এই বছর ভারতীয় মার্গ সঙ্গীতের প্রখ্যাত বাঁশিবাদক পণ্ডিত হরি প্রসাদ চৌরাশিয়াকে সংবর্ধনা দেওয়া হল। পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ ও তবলা শিল্পী বিক্রম ঘোষ ওই জীবন্ত কিংবদন্তির হাতে এই সম্মান তুলে দেন। সঙ্গে ছিলেন শ্যামসুন্দর কোং জুয়েলার্স এর অধিকর্তা বকুল সাহা ও রূপক সাহা।


এদিনের এই সম্মান প্রদান নিয়ে পণ্ডিত হরি প্রসাদ চৌরাশিয়া বলেন, ‘ এটা আমার কাছে এক বিশেষ সম্মান। কারণ ভারতের সংস্কৃতির পীঠস্থান শহর কলকাতা থেকে এই সম্মান পাচ্ছি। এই শহর আমাকে অনেক কিছু দিয়েছে।  আজ আমি কলকাতার মানুষদের কাছ থেকে ভালোবাসার দান হিসাবে এই সম্মান নিলাম। আর এটা সম্ভব হল শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের জন্য।’ 


পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ বলেন, ‘এ বছর পণ্ডিত হরি প্রসাদ চৌরাশিয়াকে এই সম্মান দিতে পেরে আমরা গর্বিত। জীবদ্দশায় তিনি নিজেই নিজের জগতে এক কিংবদন্তি।’ এ ধরণের উদ্যোগ নেওয়ার জন্য তিনি শ্যাম সুন্দর কোং জুয়েলার্সকে অভিনন্দন জানান। 
অন্যদিকে, বিশিষ্ট তবলা শিল্পী বিক্রম ঘোষ বলেন, ‘এমন একজন শিল্পীর হাতে এই পুরস্কার তুলে দিতে পেরে আমি নিজে  সম্মানিতবোধ করছি। ভারতীয় শাস্ত্রীয় সংগীতের জগতে তিনি নিজস্ব একটা সিগনেচার স্টাইল তৈরি করেছেন।’


শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর অধিকর্তা রূপক সাহা বলেন, ‘আমরা নিজেদেরকে জুয়েলারি শো রুমের চার দেয়ালের গণ্ডিতে আটকে না রেখে সেখান থেকে বাইরে বেরিয়ে একেবারে অন্য ধরনের উদ্যোগ নিয়ে থাকি। সমাজের যাঁরা সত্যিকারের সোনা বা বলা যেতে পারে সম্পদ তাঁদের সম্মান জানাই।’ তিনি আরও বলেন, ‘ এই  সর্বোত্তম সন্মান আমাদের কাছে এক বিশেষ ব্যাপার। এবার পণ্ডিত হরি প্রসাদ চৌরাশিয়ার মতো মানুষকে সম্মান জানাচ্ছি, যাঁর জ্ঞানের আলোতে আমরা আলোকিত।’


শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের পক্ষ থেকে অধিকর্তা বকুল সাহা অনুষ্ঠানের অতিথিদের হাতে ফুলের স্তবক  তুলে দিয়ে সবাইকে ধন্যবাদ জানান।

Releated Posts

শিক্ষক সংকটে স্কুল বয়কট, বিদ্যালয়ে ছাত্রশূন্য ক্লাসরুম

আগরতলা, ১ আগস্ট: দীর্ঘদিনের শিক্ষক সংকটের প্রতিবাদে শনিবার কার্যত স্কুল বয়কট করলেন অভিভাবকরা। উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার জম্পুই…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

স্বর্ণজয়ী অস্মিতা দে-কে নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া মা-র, ‘কঠোর পরিশ্রমের ফল এই সাফল্য’

বিলোনিয়া, ১ আগস্ট: গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে মহিলাদের ৪৮ কেজি জুডো বিভাগের ফাইনালে স্বর্ণপদক জিতে দেশের পাশাপাশি ত্রিপুরার…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

কৈলাসহরে নির্মীয়মাণ ২০০ আসন বিশিষ্ট যুব আবাস পরিদর্শনে মন্ত্রী টিংকু রায়

কৈলাসহর, ১ আগস্ট: রাজ্য সরকারের ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী টিংকু রায় শনিবার ঊনকোটি জেলার কৈলাসহর পৌর…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

বুথ সভাপতির সমর্থনে পথে গকুলনগর ভৌমিক পাড়ার বাসিন্দারা, অপপ্রচারের অভিযোগে প্রতিবাদ

আগরতলা, ১ আগস্ট: কমলাসাগর বিধানসভার গকুলনগর ভৌমিক পাড়া এলাকায় স্থানীয় বুথ সভাপতি লিটন শর্মার সমর্থনে প্রতিবাদ কর্মসূচিতে সামিল…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top