News Flash

  • Home
  • দিনের খবর
  • লোকসভা থেকে ইস্তফা অখিলেশ ও আজমের, বিধায়ক পদেই খুশি সপা-র দুই নেতা
Image

লোকসভা থেকে ইস্তফা অখিলেশ ও আজমের, বিধায়ক পদেই খুশি সপা-র দুই নেতা

নয়াদিল্লি, ২২ মার্চ (হি.স.): লোকসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। মঙ্গলবার লোকসভার স্পিকার ওম বিড়লার অফিসে গিয়ে তাঁর কাছে ইস্তফাপত্র জমা দিয়েছেন অখিলেশ যাদব। ইস্তফাপত্র জমা দেওয়ার সময় বেশ হাসিখুশি দেখা গিয়েছে অখিলেশকে, অর্থাৎ কোনও আফসোস নেই তাঁর বুঝিয়ে দিয়েছেন। এদিনই লোকসভার সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছেন সমাজবাদী পার্টির নেতা আজম খান। বিধায়ক পদেই খুশি সপা-এর এই দুই নেতা।

এবারের উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে কারহাল আসনে জিতেছেন অখিলেশ যাদব, আজম খান জিতেছেন রামপুর বিধানসভা আসনে। উত্তর প্রদেশে এবার গেরুয়া ঝড়ে বিজেপির কাছে হেরে গেলেও, আসন সংখ্যা বেড়েছে সমাজবাদী পার্টির। অখিলেশ ও আজম খানকে জিতিয়েছেন উত্তর প্রদেশের জনগণ, তাই লোকসভার সদস্য পদ থেকে ইস্তফা দিয়ে উত্তর প্রদেশের বিধায়ক হিসেবেই থেকে যাচ্ছেন দু’জন।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top