News Flash

Image

একই রাতে বামুটিয়ায় ছয় দোকানে চুরি

আগরতলা, ২১ মার্চ : বামুটিয়া বাজারে একইরাতে ছয়টি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। রবিবার রাতে বামুটিয়া বাজারের ছয়টি দোকানে পরপর দরজার তালা ভেঙে ভেতরে ঢুকে চোরের দল প্রচুর টাকার জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে। সোমবার সকালে দোকান খুলতে এসে বাজারের ব্যবসায়ীরা লক্ষ্য করেন তাদের দোকানের দরজা তালা ভাঙ্গা। সঙ্গে সঙ্গে বিষয়টি দোকানে তরফ থেকে বামুটিয়া পুলিশ আউটপোস্টকে জানানো হয়। একই রাতে ছয় দোকানে চুরির ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। এবং ঘটনার তদন্ত শুরু করে। তবে চুরি যাওয়া  জিনিসপত্র উদ্ধার আটক করতে সক্ষম হয়নি পুলিশ। 

ঘটনাকে কেন্দ্র করে বাজারের ব্যবসায়ীদের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে। ব্যবসায়ীরা জানান, এর আগেও বেশ কয়েকবার কালিবাজার এ চুরির ঘটনা ঘটেছে। পরপর এসব চুরির ঘটনায় ব্যবসায়ীরা রীতিমতো আতঙ্কগ্রস্ত। রাতে কালি বাজারে পুলিশি টহল বাড়ানোর জন্য বাজার ব্যবসায়ী তরফ থেকে দাবি জানানো হয়েছে।

Releated Posts

মিছিল করে লেফুঙ্গা ব্লকের ৫ ভিসিতে তিপরা মথা মনোনীত প্রার্থীদের মনোনয়ন দাখিল, উপস্থিত সিইএম

আগরতলা, ৫ সেপ্টেম্বর: দীর্ঘ ১০ বছর পর অনুষ্ঠিত হতে চলেছে এডিসির ভিলেজ কাউন্সিল (ভিসি) নির্বাচন। আগামী ২৮ সেপ্টেম্বর…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

গাড়ি রাখা নিয়ে বিবাদ, যুবকের উপর হামলা, অভিযোগ

আগরতলা, ৫ সেপ্টেম্বর: সামান্য গাড়ি রাখা নিয়ে বিবাদকে কেন্দ্র করে উদয়পুরের খিলপাড়া সিএনজি স্টেশনে এক যুবকের উপর হামলার…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

উদয়পুরে ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ৮২ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ও মহান শিক্ষাবিদ ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণের ১৩৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ উদয়পুরের রাজর্ষি…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

রাজন্য আমলের ঐতিহ্য মেনে দুর্গাবাড়িতে ‘কাঠাম খিলি’, জন্মাষ্টমীতে ধর্মীয় আবহ

আগরতলা, ৫ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এ বছরও রাজন্য আমল থেকে চলে আসা ঐতিহ্যবাহী রীতি মেনে রাজধানী আগরতলা…

ByByTaniya Chakraborty Sep 5, 2026
Scroll to Top