News Flash

  • Home
  • দিনের খবর
  • প্রাক্তন ক্রিক্রেটার থেকে দিল্লি আইআইটি-র অধ্যাপক, পঞ্জাব থেকে আপ-এর ৫ রাজ্যসভা প্রার্থী
Image

প্রাক্তন ক্রিক্রেটার থেকে দিল্লি আইআইটি-র অধ্যাপক, পঞ্জাব থেকে আপ-এর ৫ রাজ্যসভা প্রার্থী

চন্ডীগড়, ২১ মার্চ (হি.স.): পঞ্জাব থেকে রাজ্যসভা প্রার্থী চয়নে রীতিমতো চমকে দিল আম আদমি পার্টি। কেউ প্রাক্তন ক্রিক্রেটার, তো কেউ অধ্যাপক, কেউ আবার শিল্পপতি। তালিকায় রয়েছেন আপ-এর দিল্লির বিধায়ক রাঘব চাড্ডা। পঞ্জাব থেকে আপ-এর রাজ্যসভার ৫ জন প্রার্থী হলেন-প্রাক্তন ক্রিক্রেটার হরভজন সিং, লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা অশোক মিত্তল, আপ বিধায়ক রাঘব চাড্ডা, আইআইটি দিল্লির ফ্যাকাল্টি সন্দীপ পাঠক এবং শিল্পপতি সঞ্জীব অরোরা, ৩১ মার্চ রাজ্যসভা নির্বাচন৷

সোমবারই পঞ্জাব থেকে রাজ্যসভার জন্য মনোনয়ন জমা দিয়েছেন রাঘব চাড্ডা, আইআইটি দিল্লির ফ্যাকাল্টি সন্দীপ পাঠক, প্রাক্তন ক্রিক্রেটার হরভজন সিং ও বাকি দু’জন। মনোনয়ন জমা দেওয়ার প্রাক্কালে রাঘব চাড্ডা এদিন বলেছেন, এত অল্প বয়সে আমাকে মনোনীত করার জন্য দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে আমি ধন্যবাদ জানাতে চাই। আমি পঞ্জাবের জনগণের ইস্যু উত্থাপন করব এবং সংসদে তাঁদের স্বার্থ রক্ষা করব।”

অশোক কে মিত্তল : অশোক কে মিত্তল একজন অ্যাকাডেমিক সংস্কারক, সমাজকর্মী ও জনহিতৈষী এবং লাভলী প্রফেশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চ্যান্সেলর।

হরভজন সিং : হরভজন সিংকে চেনেন না এমন দেশে কেউ নেই। হরভজন সিং ভারতের সবচেয়ে সফল অফ-স্পিন বোলার যিনি ১৯৯৮ থেকে ২০১৬ সালের মধ্যে ভারতীয় ক্রিকেট টিমের হয়ে খেলেছেন। এদিন হরভজন জানান, খেলার উন্নতিসাধনে আমি কাজ করব।

রাঘব চাড্ডা : একজন অনুগত সৈনিক এবং আপ-এর জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালের বিশ্বস্ত সহযোগী, রাঘব চাড্ডাকে দলের সর্বকনিষ্ঠ মুখপাত্র হিসাবে নিযুক্ত করা হয়েছিল। দিল্লি ও পঞ্জাবে গুরুত্বপূর্ণ দলীয় প্রচার চালিয়েছেন তিনি।

সন্দীপ পাঠক : ২০২২ সালের পঞ্জাব বিধানসভা নির্বাচনে আপ-এর দুর্দান্ত জয়ের জন্য নেপথ্যে চাণক্য হলেন সন্দীপ পাঠক, তিনি আইআইটি-দিল্লির সহযোগী অধ্যাপক যিনি অরবিন্দ কেজরিওয়ালের দুর্নীতিমুক্ত ভারতের স্বপ্ন বাস্তবায়নের জন্য দলে যোগ দিয়েছিলেন।

সঞ্জীব অরোরা : একজন দক্ষ ব্যবসায়ী, লুধিয়ানায় একটি সফল এক্সপোর্ট হাউস চালাচ্ছেন, সঞ্জীব অরোরা কৃষ্ণ প্রাণ ব্রেস্ট ক্যান্সার চ্যারিটেবল ট্রাস্ট চালান যা তার বাবা ও মা ক্যান্সারে মারা যাওয়ার পরে প্রতিষ্ঠিত হয়েছিল।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top