News Flash

  • Home
  • দেশ
  • Rahul Gandhi: মূল্যবৃদ্ধি নিয়ে টুইটে উদ্বেগ রাহুল গান্ধীর
Image

Rahul Gandhi: মূল্যবৃদ্ধি নিয়ে টুইটে উদ্বেগ রাহুল গান্ধীর

নয়াদিল্লি, ১৯ মার্চ (হি.স.) : মুদ্রাস্ফীতি এবং মূল্যবৃদ্ধি নিয়ে ফের উদ্বেগ প্রকাশ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শনিবার এক টুইটে তিনি লেখেন, মুদ্রাস্ফীতি হল সমস্ত ভারতীয়দের উপর একটি চাপিয়ে দেওয়া কর। এই টুইটে দেশবাসীর প্রতি কংগ্রেস নেতার সতর্কবার্তা, ভারতে মুদ্রাস্ফীতি আরও বাড়বে। দেশের জনগণকে রক্ষা করার জন্য সরকারকে এখনই এগিয়ে এসে উদ্যোগ নিতে হবে। তাঁর আরও দাবি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার আগে থেকেই দেশের মূল্যবৃদ্ধি দরিদ্র ও মধ্যবিত্তদের চরম দুর্ভোগে ফেলেছে।

টুইটে রাহুলের আশঙ্কা, মূল্যবৃদ্ধি আরও চড়া হবে। অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার বেড়ে যাবে। খাবারের দাম বাড়বে ২২ শতাংশ। তিনি লেখেন, কোভিডের কারণে বিশ্বজুড়ে খাদ্য সরবরাহের শৃঙ্খল ভেঙে পড়েছে। দেশের দরিদ্র ও মধ্যবিত্ত মানুষের কথা ভেবে এখনই কেন্দ্রীয় সরকারের জরুরি পদক্ষেপ করা দরকার।

Releated Posts

বিশ্বের উদ্ভাবন সহযোগী হতে চায় ভারত: পীযূষ গোয়াল

নিস/নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): উদীয়মান প্রযুক্তির ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা আরও গভীর করে বিশ্বের উদ্ভাবন সহযোগী (ইনোভেশন পার্টনার) হিসেবে…

ByByNews Desk Jun 14, 2026

গ্বালিয়রের তিঘরা বাঁধে ডুবে মৃত্যু দুই এমবিবিএস পড়ুয়ার, ১৭ ঘণ্টা পর উদ্ধার দ্বিতীয় দেহ

গ্বালিয়র, ১৪ জুন (আইএএনএস): দীর্ঘ ১৭ ঘণ্টার উদ্ধার অভিযানের পর মধ্যপ্রদেশের গ্বালিয়রের তিঘরা বাঁধে ডুবে যাওয়া দ্বিতীয় এমবিবিএস…

ByByNews Desk Jun 14, 2026

দীর্ঘক্ষণ বিদ্যুৎ বিভ্রাট নিয়ে তামিলনাড়ু সরকারকে নিশানা ডিএমকের, অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি

চেন্নাই, ১৪ জুন (আইএএনএস): রাজ্যের বিভিন্ন প্রান্তে দীর্ঘ সময় ধরে চলা বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় তামিলনাড়ুর টিভিকে-নেতৃত্বাধীন সরকারকে তীব্র…

ByByNews Desk Jun 14, 2026

মূল অভিযুক্ত গ্রেপ্তারের পর উগ্রপন্থা-গুপ্তচরবৃত্তি চক্রের তদন্তে জোর মধ্যপ্রদেশ এটিএসের

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): কথিত উগ্রপন্থী কার্যকলাপ ও বিদেশি শক্তির সঙ্গে যোগাযোগের অভিযোগে তদন্ত আরও জোরদার করেছে মধ্যপ্রদেশের…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top