News Flash

  • Home
  • দিনের খবর
  • কেরলে ছেলে, বউমা ও নাতনিদের পুড়িয়ে মারল বৃদ্ধ, ধৃত অভিযুক্ত
Image

কেরলে ছেলে, বউমা ও নাতনিদের পুড়িয়ে মারল বৃদ্ধ, ধৃত অভিযুক্ত

ইদুক্কি, ১৯ মার্চ (হি.স.): মর্মান্তিক! পেট্রোল ঢেলে একইসঙ্গে ঘুমিয়ে থাকা ছেলে-বউমা-নাতনিদের পুড়িয়ে মারল বছর ৭৯-এর এক বৃদ্ধ। শনিবার ভোররাতে ঘটনাটি ঘটে কেরলের ইদুক্কির তোদুপুজাহ জেলায়। পুলিশ ইতিমধ্যেই হামিদ নামক ওই বৃদ্ধকে গ্রেফতার করেছে। মৃতেরা হলেন-ফইজল, শিবা এবং তাঁদের দুই মেয়ে মেহরা (১৬) এবং আসনা (১৩) ৷ পুলিশ জানিয়েছে, সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদের জেরেই এটি পরিকল্পিত খুন।

বেশ কিছুদিন ধরেই খুনের ছক করছিল ওই বৃদ্ধ। আর তাই বাড়িতে পেট্রোল মজুত করে রেখেছিল৷ এমনকী বাড়ির জলের ট্যাঙ্কও খালি করে রেখেছিল হামিদ৷ যাতে আগুন ধরানোর পর তাঁদের বাঁচাতে জলের ব্যবহার না করা যায়৷ আগুন লাগার পর মেহরা বা আসনা কেউ একজন জেগে যায়। চিৎকারও করে। কিন্তু হামিদ ঘরের দরজা বন্ধ করেই গিয়েছিল। ফলে কোনওভাবেই তাঁদের রক্ষা করা যায়নি। ঘটনার পর বড়ি থেকে পালিয়ে এক আত্মীয়ের বাড়িতেই গা ঢাকা দিয়েছিল হামিদ। সেখান থেকেই পুলিশ তাকে গ্রেফতার করে।

Releated Posts

সোমনাথ স্বাভিমান যাত্রা-২০২৬-এর সূচনা করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী

ভুবনেশ্বর, ১৫ জুন: ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি সোমবার ভুবনেশ্বরে ঐতিহাসিক ‘সোমনাথ স্বাভিমান যাত্রা-২০২৬’-এর উদ্বোধন করেন। তিনি সবুজ…

ByByNews Desk Jun 15, 2026

মাদক পাচারের টাকায় দুবাই ও তুরস্কে ১০০ কোটির সম্পত্তি গড়েছেন সেলিম ডোলা, সন্দেহ মুম্বই ক্রাইম ব্রাঞ্চের

মুম্বই, ১৫ জুন (আইএএনএস): কুখ্যাত মাদক পাচারকারী সেলিম ডোলা জিজ্ঞাসাবাদের সময় তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন বলে সন্দেহ…

ByByNews Desk Jun 15, 2026

সাংসদদের ‘হাইব্রিড’ উপস্থিতি ঘিরে জল্পনা, চাপে উদ্ধব শিবির

মুম্বই, ১৫ জুন (আইএএনএস): শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরের বাসভবন ‘মাতোশ্রী’-তে অনুষ্ঠিত বৈঠকের পর ফের জোরদার হয়েছে দলভাঙনের…

ByByNews Desk Jun 15, 2026

মুনামবাম জমি-বিতর্কে কেরল ওয়াকফ বোর্ডকে নোটিস কেন্দ্রের, রাজীব চন্দ্রশেখরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ

তিরুবনন্তপুরম, ১৫ জুন (আইএএনএস): মুনামবাম জমি-বিতর্কে কেরল ওয়াকফ বোর্ডকে নোটিস পাঠিয়েছে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক। বিজেপির কেরল রাজ্য…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top