News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভারত সফরে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, বৈঠকে বসতে পারেন প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে
Image

ভারত সফরে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, বৈঠকে বসতে পারেন প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে

নয়াদিল্লি, ১৯ মার্চ (হি.স.) : শনিবারই ভারত সফরে আসছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। ভারত-জাপানের ১৪তম বার্ষিক সম্মেলন উপলক্ষে তাঁর এই দু’দিনের সফরে তাঁর সঙ্গে সাক্ষাৎ হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এছাড়াও দুই দেশের মধ্যে কৌশলগত ও অর্থনৈতিক নানা বিষয়ে আলোচনা হবে।

আগেই বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী জানিয়েছিলেন, কিশিদার ভারত সফর সম্পর্কে। তিনি তাঁর বিবৃতিতে জানিয়েছিলেন, ১৯ ও ২০ মার্চ ভারতে থাকবেন জাপানের প্রধানমন্ত্রী। এই প্রথম প্রধানমন্ত্রী হিসেবে তাঁর সঙ্গে মোদীর সাক্ষাৎ হবে বলেও জানান তিনি।
দুদেশের কূটনৈতিক সম্পর্কের ৭০তম বছর পূর্তিতে এবারের সফরে ঘিরে প্রত্যাশা রয়েছে। সূত্রের দাবি, এই সফরেই জাপানের প্রধানমন্ত্রী ২ কোটি ৫০ লক্ষ ডলারের ঋণ কিংবা এদেশে ৪ কোটি ২০ লক্ষ ডলারের পঞ্চবার্ষিকী পরিকল্পনার কথা ঘোষণা করতে পারেন।

এর আগে চারবার মোদীর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল কিশিদার। তবে সেই সময় তিনি ছিলেন জাপনের বিদেশমন্ত্রী। প্রধানমন্ত্রী হওয়ার পরে এই প্রথম ভারত সফরে আসছেন তিনি। এর আগে ২০১৯ সালের ডিসেম্বরে জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী শিনজো আবের ভারত সফরে আসার কথা ছিল। কিন্তু সেই সময় নাগরিকত্ব আইন ঘিরে শুরু হওয়া আন্দোলনের জেরে বাতিল হয়েছিল সেই সফর।
২০১৪ সালে জাপান সফরে গিয়েছিলেন মোদী। গত কয়েক বছরে দুদেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সম্পর্কের আরও উন্নতি হয়েছে। এবারের সম্মেলন ও কিশিদার সঙ্গে মোদির সাক্ষাতের পরে সেই সম্পর্ক আরও মজবুত হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Releated Posts

ডিআরডিওর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সাফল্য, বিজ্ঞানীদের অভিনন্দন যোগীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)-র বহুস্তরীয় ব্যালিস্টিক মিসাইল…

ByByNews Desk Jun 13, 2026

দেশে নতুন প্রজন্মের শিল্প পরিকাঠামো গড়তে ‘ভাব্য’ প্রকল্প, জানাল শিল্পমহল

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): ভারতে আধুনিক শিল্প পরিকাঠামো গড়ে তুলতে কেন্দ্রের ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা (ভাব্য) প্রকল্পকে একটি…

ByByNews Desk Jun 13, 2026

ভারতীয় সেনাবাহিনীর নতুন প্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ, ৩০ জুন দায়িত্ব গ্রহণ

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ-কে ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী সেনাপ্রধান (চিফ অব আর্মি স্টাফ) হিসেবে নিয়োগ…

ByByNews Desk Jun 13, 2026

পাকিস্তানে ‘সিন্ধু নদের জল যাবে না’ মন্তব্যে রাজনাথকে ঘিরে বিরোধীদের প্রশ্ন

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর পাকিস্তানকে উদ্দেশ্য করে করা ‘সিন্ধু নদের জল সন্ত্রাসের মদতদাতাদের কাছে পৌঁছতে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top