News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • অসমে এক রাতে দু-দুটি এনকাউন্টার, বিকি আলির পর মৃত্যু শিশু ধৰ্ষণে অভিযুক্ত রাজেশ মুণ্ডার
Image

অসমে এক রাতে দু-দুটি এনকাউন্টার, বিকি আলির পর মৃত্যু শিশু ধৰ্ষণে অভিযুক্ত রাজেশ মুণ্ডার

মাজবাট (অসম), ১৬ মার্চ (হি.স.) : গতকাল মঙ্গলবার রাতে অসমে দু-দুটি এনকাউন্টারের ঘটনায় দুই অভিযুক্তের মৃত্যু হয়েছে। আসাম পুলিশের এনকাউন্টারে নিহত হয়েছে গুয়াহাটির গাড়িগাঁও দলবদ্ধ নাবালিকা ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত বিকি আলি। পাশাপাশি ওদালগুড়ি জেলার লালপানি এবং মাজবাট পুলিশের এনকাউন্টারে মৃত্যু হয়েছে শিশু ধর্ষণে অভিযুক্ত রাজেশ মুণ্ডার।

গত ১১ মাৰ্চ জেলার ধনশ্ৰী চা বাগানের শ্মশানে উদ্ধার হয়েছিল ৭ বছর বয়সের এক শিশুর মৃতদেহ। ১০ মাৰ্চ এক বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পর থেকে নিখোঁজ হয়ে পড়েছিল শিশুটি। পুলিশি তদন্তে শনাক্ত হয়েছিল ধৰ্ষণকারী রাজেশ মুণ্ডা নামের এক ব্যক্তি। এদিকে ঘটনার পর থেকে রাজেশ মুণ্ডাও পালিয়ে গা ঢাকা দিয়েছিল।

গতকাল মঙ্গলবার চাংসারির একটি লোহা ফ্যাক্টরি থেকে পুলিশ রাজেশকে গ্ৰেফতার করেছিল। ধর্ষণস্থল এবং কীভাবে শিশুটিকে বিয়েবাড়ি থেকে সে নিয়েছিল, সে সব প্রদর্শনের জন্য গতকাল রাতে তাকে নিয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে যাচ্ছিল দুই থানা যথাক্রমে লালপানি এবং মাজবাট পুলিশের দল। কিন্তু মাঝপথে পুলিশের গাড়ি থেকে ঝাঁপ মেরে পালানোর চেষ্টা করে রাজেশ মুণ্ডা। তখন তাকে আটকাতে পুলিশ এনকাউন্টার করে। এত গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করে শিশুর ধৰ্ষণকারী রাজেশ মুণ্ডা।

Releated Posts

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026

কর্মসংস্থান ও পর্যটন বাড়াতে লাইভ এন্টারটেইনমেন্ট ইকোনমি ফ্রেমওয়ার্ক তৈরি করছে নাগাল্যান্ড

কোহিমা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন প্রসারে লাইভ এন্টারটেইনমেন্ট ক্ষেত্রকে সম্ভাবনাময় শিল্প হিসেবে গড়ে…

ByByNews Desk Sep 16, 2026

কংগ্রেসের জয়ের আতঙ্কেই বিজেপি-এআইইউডিএফের গোপন সমঝোতা: গৌরব গগৈ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস) : আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস…

ByBySandeep Biswas Sep 15, 2026
Scroll to Top