News Flash

  • Home
  • খেলা
  • মহিলা বিশ্বকাপের লিগ টেবিলে ভারতকে টপকে দু’নম্বরে দক্ষিণ আফ্রিকা
Image

মহিলা বিশ্বকাপের লিগ টেবিলে ভারতকে টপকে দু’নম্বরে দক্ষিণ আফ্রিকা

নয়াদিল্লি, ১৪ মার্চ (হি.স.) : চলতি মহিলা বিশ্বকাপে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এল দক্ষিণ আফ্রিকা। ভারতকে টপকে দ্বিতীয় স্থানে উঠে আসে তারা। ইংল্যান্ড নেমে যায় সাত নম্বরে। অস্ট্রেলিয়া আগের মতোই লিগ টেবিলের শীর্ষে রয়েছে। ভারত একধাপ পিছিয়ে তিন নম্বরে চলে গিয়েছে।

অন্যদিকে, পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ লিগ টেবিলের ছয় নম্বরে উঠে আসে। সুতরাং, এই মুহূর্তে তারা অবস্থান করছে ডিফেল্ডিং চ্যাম্পিয়নদের উপরে। পয়েন্ট টেবিলের চার নম্বরে রয়েছে বিশ্বকাপের আয়োজক নিউজিল্যান্ড। পাঁচে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। একেবারে শেষে অবস্থান করছে পাকিস্তান। ইংল্যান্ড ও পাকিস্তান এখনও পর্যন্ত চলতি বিশ্বকাপে জয়ের মুখ দেখেনি।

আইসিসি মহিলা বিশ্বকাপের পয়েন্ট টেবিল:-

১. অস্ট্রেলিয়া: ম্যাচ-৩, জয়-৩, হার-০, পয়েন্ট-৬ (নেট রান-রেট: ১.৬২৬)।

২. দক্ষিণ আফ্রিকা: ম্যাচ-৩, জয়-৩, হার-০, পয়েন্ট-৬ (নেট রান-রেট: ০.২৮০)।

৩. ভারত: ম্যাচ-৩, জয়-২, হার-১, পয়েন্ট-৪ (নেট রান-রেট: ১.৩৩৩)।

৪. নিউজিল্যান্ড: ম্যাচ-৪, জয়-২, হার-২, পয়েন্ট-৪ (নেট রান-রেট: -০.২৫৭)।

৫. ওয়েস্ট ইন্ডিজ: ম্যাচ-৩, জয়-২, হার-১, পয়েন্ট-৪ (নেট রান-রেট: -০.৯৬৭)।

৬. বাংলাদেশ: ম্যাচ-৩, জয়-১, হার-২, পয়েন্ট-২ (নেট রান-রেট: -০.৪৭৭)।

৭. ইংল্যান্ড: ম্যাচ-৩, জয়-০, হার-৩, পয়েন্ট-০ (নেট রান-রেট: -০.১৫৬)।

৮. পাকিস্তান: ম্যাচ-৪, জয়-০, হার-৪, পয়েন্ট-০ (নেট রান-রেট: -০.৯৯৬)।

Releated Posts

নিঃশর্ত ক্ষমা চাওয়ার পর শ্রীশান্তের উপর থেকে তিন বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল কেরল ক্রিকেট সংস্থা

তিরুবনন্তপুরম, ১ জুলাই (আইএএনএস): প্রাক্তন ভারতীয় পেসার এস. শ্রীশান্ত-এর উপর জারি থাকা তিন বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল কেরল…

ByByNews Desk Jul 1, 2026

মারধরের অভিযোগ অস্বীকার করলেন ক্রিকেটার শশাঙ্ক সিং, পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রের দাবি; তদন্ত চালাচ্ছে পুলিশ

ভোপাল, ৩০ জুন (আইএএনএস): পরিবারের বাড়িতে কর্মরত এক ব্যক্তীকে মারধরের অভিযোগ অস্বীকার করলেন ক্রিকেটার শশাঙ্ক সিং। মঙ্গলবার তিনি…

ByByNews Desk Jun 30, 2026

গুনায় ব্যাডমিন্টন অ্যাকাডেমির উদ্বোধন, ৪৩ কোটি টাকার কুনো নদী পুনরুজ্জীবন প্রকল্পের সূচনা করলেন সিন্ধিয়া

গুনা, ২৮ জুন (আইএএনএস): কেন্দ্রীয় যোগাযোগ এবং উত্তর-পূর্বাঞ্চল উন্নয়নমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মধ্যপ্রদেশের গুনায় ‘জিতো ব্যাডমিন্টন অ্যাকাডেমি’-র উদ্বোধন করলেন।…

ByByNews Desk Jun 28, 2026

ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র দলগত চ্যাম্পিয়নশিপ: কাজাখস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ভারত

ইয়াতসুশিরো (জাপান), ২৭ জুন (আইএএনএস): ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র মিক্সড টিম চ্যাম্পিয়নশিপে দুরন্ত পারফরম্যান্স করে গ্রুপ সি-র প্রথম ম্যাচে…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top