News Flash

  • Home
  • প্রধান খবর
  • রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ; সরকার গঠনের দাবি ভগবন্তের, ১৬ মার্চ ভগৎ সিংয়ের গ্রামে শপথ
Image

রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ; সরকার গঠনের দাবি ভগবন্তের, ১৬ মার্চ ভগৎ সিংয়ের গ্রামে শপথ

চন্ডীগড়, ১২ মার্চ (হি.স.): রাজভবনে গিয়ে রাজ্যপাল বনওয়ারিলাল পুরোহিতের সঙ্গে দেখা করে পঞ্জাবে সরকার গঠনের দাবি জানালেন পঞ্জাবের ভাবী মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। শনিবার সকালেই রাজভবনে পৌঁছে যান ভগবন্ত মান, রাজভবনে পৌঁছনোর পর রাজ্যপালের সঙ্গে দেখা করেন তিনি এবং পঞ্জাবে সরকার গঠনের দাবি জানান। রাজ্যপালের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভগবন্ত মান বলেছেন, “আমি রাজ্যপালের সঙ্গে দেখা করেছি, আমাদের বিধায়কদের সমর্থনের চিঠি রাজ্যপালের হাতে তুলে দিয়েছি এবং সরকার গঠনের দাবি জানিয়েছি। রাজ্যপাল জানতে চেয়েছেন আমরা কোথায় শপথ নিতে চাই। আগামী ১৬ মার্চ দুপুর ১২.৩০ মিনিট নাগাদ ভগৎ সিংয়ের গ্রাম খাটকার কালানে হবে শপথগ্রহণ অনুষ্ঠান।”

ভাবী মুখ্যমন্ত্রী ভগবন্ত মান আরও বলেছেন, “পঞ্জাবের সমস্ত ঘর থেকে মানুষ শপথগ্রহণ অনুষ্ঠানে আসবেন, তাঁরা ভগৎ সিংকেও শ্রদ্ধা নিবেদন করবেন। আমাদের একটি ভালো মন্ত্রিসভা থাকবে, ঐতিহাসিক সিদ্ধান্ত-যা আগে কখনও নেওয়া হয়নি-এমনটাই করা হবে। সুতরাং, আপনাদের একটু অপেক্ষা করতে হবে।” শপথ নেওয়ার প্রাক্কালে রবিবার, ১৩ মার্চ অমৃতসরে রোড-শো করবেন ভগবন্ত মান, উপস্থিত থাকবেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। প্রসঙ্গত, বিজেপি, কংগ্রেস, অকালি-র মতো দুঁদে দলকে ধুয়েমুছে সাফ করে ১১৭টি আসনের মধ্যে ৯২টি আসন জিতে পঞ্জাবে ক্ষমতায় এসেছে আপ।

Releated Posts

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026

‘প্রতিরক্ষা অংশীদারিত্বে গুরুত্বপূর্ণ মাইলফলক’: জাপানি যুদ্ধবিমানের প্রথম ভারত সফর নিয়ে রাজনাথ

কলম্বো, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): জাপান এয়ার সেল্ফ-ডিফেন্স ফোর্সের যুদ্ধবিমানের প্রথমবার ভারতে আসাকে ভারত-জাপান প্রতিরক্ষা অংশীদারিত্বের ক্ষেত্রে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’…

ByByNews Desk Sep 10, 2026

মায়াবতীর বড় সিদ্ধান্ত, বিএসপি থেকে বহিষ্কৃত ভাতিজা আকাশ আনন্দ

লখনউ, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) সুপ্রিমো মায়াবতী বৃহস্পতিবার তাঁর ভাতিজা আকাশ আনন্দকে দল থেকে বহিষ্কার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন উপরাষ্ট্রপতি…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top