News Flash

  • Home
  • প্রধান খবর
  • Narendra Modi: আহমেদাবাদে বিরাট রোড-শো প্রধানমন্ত্রীর, বিজয়োৎসবে উৎফুল্ল বিজেপি
Image

Narendra Modi: আহমেদাবাদে বিরাট রোড-শো প্রধানমন্ত্রীর, বিজয়োৎসবে উৎফুল্ল বিজেপি

আহমেদাবাদে, ১১ মার্চ (হি.স.): আহমেদাবাদে বিরাট রোড-শো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তর প্রদেশ, গোয়া, মণিপুর ও উত্তরাখণ্ড-এই চার রাজ্যে ভারতীয় জনতা পার্টির জয়ের পরবর্তী দিন, শুক্রবার সকালে আহমেদাবাদের রাজপথে বিরাট রোড-শো করলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীকে এক ঝলক দেখার জন্য রাস্তার দু’দিকে ছিল অসংখ্য মানুষের ভিড়, রোড-শো এগিয়ে যেতে থাকে, মানুষজনকে বিজয় চিহ্নও দেখাতে থাকেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর চোখে-মুখে এদিন বিশেষ আনন্দও লক্ষ্য করা গিয়েছে, প্রধানমন্ত্রীর রোড-শো’তে ‘জয় শ্রীরাম’, ‘ভারত মাতা কি জয়’ ধ্বনিও শোনা যায়। উত্তর প্রদেশ, গোয়া, মণিপুর ও উত্তরাখণ্ড-এই চার রাজ্যে নির্বাচনের ফল প্রকাশের পর দিনই নরেন্দ্র মোদী গুজরাট সফরে এসেছেন। শনিবার পর্যন্ত তিনি উত্তর প্রদেশেই থাকবেন। রাজনৈতিক মহলের মতে, খাতায়-কলমে প্রধানমন্ত্রীর সফরে বিভিন্ন সরকারি কর্মসূচি দেখানো হলেও বিজেপি এই সফরকে কেন্দ্র করেই গুজরাট ভোটের দামামা বাজিয়ে দিতে চাইছে।

Releated Posts

৫ দিনের কর্মসপ্তাহ ও বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): পাঁচ দিনের কর্মসপ্তাহ চালু করা এবং বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে শুক্রবার দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে শুক্রবার নয়াদিল্লিতে পৌঁছলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। বিমানবন্দরে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

নান্দেডে পথ দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর, মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মহারাষ্ট্রের নান্দেডে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুর্ঘটনায়…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026
Scroll to Top