News Flash

  • Home
  • প্রধান খবর
  • Piyush Goyal: ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের নিয়ে চিন্তিত প্রধানমন্ত্রী, বিরোধীরা বিভ্রান্ত করছেন : পীযূষ গোয়েল
Image

Piyush Goyal: ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের নিয়ে চিন্তিত প্রধানমন্ত্রী, বিরোধীরা বিভ্রান্ত করছেন : পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ৯ মার্চ (হি.স.): কংগ্রেস-সহ বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা পীযূষ গোয়েল। বুধবার এক সাংবাদিক সম্মেলনে পীযূষ গোয়েল বলেছেন, “ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের নিয়ে প্রতিনিয়ত চিন্তা প্রকাশ করছেন প্রধানমন্ত্রী, কিন্তু যাঁরা ইউক্রেনে আটকে রয়েছেন তাঁদের পরিবারকে সাহায্য করার পরিবর্তে কংগ্রেস ও অন্যান্য রাজনৈতিক দলগুলি ভুল তথ্য ছড়াচ্ছে এবং মানুষকে বিভ্রান্ত করছেন।” এদিন বিজেপির সদর কার্যালয়ে যৌথ সাংবাদিক সম্মেলন করেন পীযূষ গোয়েল ও অনুরাগ সিং ঠাকুর।

পীযূষ গোয়েল আরও বলেছেন, ইউক্রেনে আটকে পড়া প্রায় ১৮.৫ শিক্ষার্থীর পরিবারের কাছে গিয়েছেন আমাদের দলীয় কর্মীরা। তাঁরা পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন এবং যাবতীয় বিষয় কেন্দ্রীয় সরকারকে জানিয়েছেন। গোয়েল আরও বলেছেন, সমগ্র দেশবাসীর মধ্যে বিশ্বাস রয়েছে ভারত সরকার ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁদের এই সঙ্কট থেকে উদ্ধার করবেন। মাত্র তিন সপ্তাহের মধ্যে ইউক্রেনে আটকে পড়া ২০,০০০ ভারতীয় নাগরিককে ফিরিয়ে আনা আমাদের সকলের জন্য অত্যন্ত গর্বের বিষয়।

Releated Posts

ডিজিটাল অ্যারেস্ট প্রতারণা রুখতে নতুন নির্দেশ সুপ্রিম কোর্টের, ৪ সপ্তাহে এসওপি তৈরির নির্দেশ আরবিআইকে

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): দেশে ক্রমবর্ধমান ‘ডিজিটাল অ্যারেস্ট’ প্রতারণা রুখতে মঙ্গলবার একগুচ্ছ নতুন নির্দেশ জারি করেছে সুপ্রিম কোর্ট।…

ByBySandeep Biswas Aug 4, 2026

পিওকে-তে জনঅসন্তোষের জবাব গুলি, ইন্টারনেট বন্ধ ও দমন-পীড়ন দিয়ে দিচ্ছে পাকিস্তান: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) অনুষ্ঠিত তথাকথিত স্থানীয় নির্বাচনকে ‘সম্পূর্ণ প্রহসন’ বলে আখ্যা দিয়ে মঙ্গলবার…

ByByNews Desk Aug 4, 2026

প্রয়াত শিক্ষাবিদ ও প্রাক্তন রাজ্যপাল ডি.ওয়াই. পাটিল, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির

কোলহাপুর, ৪ আগস্ট (আইএএনএস): মহারাষ্ট্রের বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী এবং বিহার, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ড. দ্ঞানদেও যশবন্তরাও…

ByByNews Desk Aug 4, 2026

ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে ছাত্র আন্দোলন ১১তম দিনে, ৬ আগস্ট বিধানসভা ঘেরাওয়ের হুঁশিয়ারি

রাঁচি, ৪ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-র বিভিন্ন নিয়োগ পরীক্ষায়…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top