News Flash

  • Home
  • দিনের খবর
  • Supreme Court: আবু সালেমের আবেদনে স্বরাষ্ট্র সচিবকে হলফনামা দাখিলের নির্দেশ শীর্ষ আদালতের
Image

Supreme Court: আবু সালেমের আবেদনে স্বরাষ্ট্র সচিবকে হলফনামা দাখিলের নির্দেশ শীর্ষ আদালতের

নয়াদিল্লি, ৮ মার্চ (হি.স.) : গ্যাংস্টার আবু সালেমের আবেদনের বিষয়ে মঙ্গলবার স্বরাষ্ট্র সচিবকে হলফনামা দাখিল করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। ভারত ও পর্তুগালের মধ্যে প্রত্যর্পণ চুক্তি অনুসারে, তাঁর জেলের মেয়াদ ২৫ বছরের বেশি হতে পারে না। বিচারপতি সঞ্জয় কিশান কৌল এবং এমএম সুন্দরেশের বেঞ্চ স্বরাষ্ট্র সচিবকে পর্তুগাল কর্তৃপক্ষকে তৎকালীন উপ-প্রধানমন্ত্রীর দেওয়া আশ্বাস মানতে প্রতিশ্রুতিবদ্ধ কিনা তা উল্লেখ করে একটি হলফনামা দাখিল করতে বলেছে।

এদিন আদালত জানিয়েছে, সালেমের আবেদনের বিষয়ে সরকারকে অবস্থান নিতে হবে।
শীর্ষ আদালত স্বরাষ্ট্র সচিবকে এই বিষয়ে তিন সপ্তাহের মধ্যে একটি হলফনামা দাখিল করার নির্দেশ জারি করে আগামী ১০ ​​এপ্রিল পর্যন্ত মামলা স্থগিত করেছে।

এদিকে, সিবিআই এই বিষয়ে একটি হলফনামা দাখিল করেছে যে ভারতীয় আদালত ২০০২ সালে তৎকালীন উপ-প্রধানমন্ত্রীর দেওয়া আশ্বাসে আবদ্ধ নয় যে গ্যাংস্টার আবু সালেমকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না বা ২৫ বছরের বেশি কারাদণ্ড দেওয়া হবে না।

Releated Posts

হরিদ্বার থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের হোটেল থেকে উদ্ধার

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরাখণ্ডের হরিদ্বারের গঙ্গনহর এলাকা থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের একটি হোটেল থেকে নিরাপদে…

ByByNews Desk Sep 9, 2026

কোটা শিশু নির্যাতনকাণ্ডে ডিএনএ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের কোটায় তিন বছরের এক শিশুকন্যার কথিত যৌন নির্যাতনের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তকে শনাক্ত করতে…

ByByNews Desk Sep 9, 2026

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top