News Flash

  • Home
  • দিনের খবর
  • Rahul Gandhi: রাহুলের ঠিকানায় আয়কর হানা, আদিত্য বললেন কেন্দ্রীয় সংস্থার অপব্যবহার করা হচ্ছে
Image

Rahul Gandhi: রাহুলের ঠিকানায় আয়কর হানা, আদিত্য বললেন কেন্দ্রীয় সংস্থার অপব্যবহার করা হচ্ছে

মুম্বই, ৮ মার্চ (হি.স.): শিবসেনার আরও এক নেতার ঠিকানায় এবার তল্লাশি অভিযান চালাল আয়কর দফতর। এবার মহারাষ্ট্রের মন্ত্রী আদিত্য ঠাকরের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত শিবসেনা নেতা রাহুল কানালের ঠিকানায় তল্লাশি অভিযান চালাল আয়কর দফতর। রাহুলের ঠিকানায় আয়কর দফতরের এই তল্লাশি প্রসঙ্গে মুখ না খুললেও, আদিত্য ঠাকরে বলেছেন, কেন্দ্রীয় সংস্থার অপব্যবহার করা হচ্ছে, ঠিক আগে যেমনটা পশ্চিমবঙ্গে ও অন্ধ্রপ্রদেশে হয়েছিল, এখন মহারাষ্ট্রে তাই চলছে।

বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের (বিএমসি) স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান যশবন্ত যাদবের কর ফাঁকি সংক্রান্ত অভিযোগের তদন্তের সোমবার তল্লাশি চালানো হয় রাহুল কানালের ঠিকানায়। রাহুল হলেন বিএমসি-এর শিক্ষা কমিটির সদস্য এবং শিরডির শ্রী সাই বাবা সংস্থা ট্রাস্টের ট্রাস্টি। এদিন আদিত্য ঠাকরে বলেছেন, “কেন্দ্রীয় সংস্থাগুলি বিজেপিরই পাবলিসিটি যন্ত্রে পরিণত হয়েছে। তবে, মাথা নত করবে না মহারাষ্ট্র।”

Releated Posts

হরিদ্বার থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের হোটেল থেকে উদ্ধার

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরাখণ্ডের হরিদ্বারের গঙ্গনহর এলাকা থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের একটি হোটেল থেকে নিরাপদে…

ByByNews Desk Sep 9, 2026

কোটা শিশু নির্যাতনকাণ্ডে ডিএনএ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের কোটায় তিন বছরের এক শিশুকন্যার কথিত যৌন নির্যাতনের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তকে শনাক্ত করতে…

ByByNews Desk Sep 9, 2026

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top