News Flash

  • Home
  • দিনের খবর
  • Delhi Highcourt: সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের আদেশকে চ্যালেঞ্জ করে আলাপন বন্দ্যোপাধ্যায়ের আবেদন খারিজ দিল্লি হাইকোর্টে
Image

Delhi Highcourt: সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের আদেশকে চ্যালেঞ্জ করে আলাপন বন্দ্যোপাধ্যায়ের আবেদন খারিজ দিল্লি হাইকোর্টে

নয়াদিল্লি, ৭ মার্চ (হি.স.) : সোমবার পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের আবেদন খারিজ করল দিল্লি হাইকোর্ট। সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল (সিএটি) প্রিন্সিপাল বেঞ্চের আদেশকে চ্যালেঞ্জ করে আলাপন বন্দ্যোপাধ্যায় দিল্লি হাইকোর্টে আবেদন জানান। ক্যাট (সিএটি) কলকাতা বেঞ্চ থেকে ক্যাট (সিএটি) দিল্লি বেঞ্চে তার আবেদন স্থানান্তর করা হয়।

এদিন বিচারপতি ডিএন প্যাটেল এবং বিচারপতি জ্যোতি সিং-র বেঞ্চ জানিয়েছে, ক্যাট (সিএটি)-এর আদেশে হস্তক্ষেপ করার কোনও কারণ নেই।
এর আগে, সলিসিটর জেনারেল তুষার মেহতা বিষয়টিতে ভারত ইউনিয়নের পক্ষে হাজির হয়ে বলেছিলেন, ট্রাইব্যুনালের মামলাটি এক বেঞ্চ থেকে অন্য বেঞ্চে স্থানান্তর করার একচেটিয়া ক্ষমতা রয়েছে। তিনি বলেন, গত বছরের মে মাসে মুখ্যসচিব পশ্চিম মেদিনীপুর জেলার কালাইকুন্ডা বিমানঘাঁটিতে প্রধানমন্ত্রীকে গ্রহণ না করে ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষয়ক্ষতি মূল্যায়নের জন্য তার পর্যালোচনা সভা এড়িয়ে যাওয়া ছিল একটি মহালঙ্ঘন।

আলাপন বন্দ্যোপাধ্যায় জানুয়ারিতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন সিএটির প্রধান বেঞ্চের দেওয়া আদেশকে চ্যালেঞ্জ করে কলকাতা বেঞ্চ থেকে দিল্লি বেঞ্চে তাঁর মামলা স্থানান্তর করা হোক। আবেদনে বলা হয়েছে, “হস্তান্তরের আবেদনটি তালিকাভুক্তির প্রথম দিনেই অনুমোদিত হয়েছিল।” শীর্ষ আদালত বলেছে, বন্দ্যোপাধ্যায়ের আবেদনের সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কলকাতা হাইকোর্টের নেই। ট্রাইব্যুনালের প্রিন্সিপাল বেঞ্চের আদেশকে চ্যালেঞ্জ করার জন্য এ খতিয়ার পূর্ণ দিল্লি হাইকোর্টে যাওয়ার স্বাধীনতাও দিয়েছে। সেই আদেশে দিল্লি হাইকোর্টে আবেদন জানালে সেই আবেদন এদিন খারিজ হয়।

Releated Posts

জিজ্ঞাসাবাদের পর স্টেশন বেলে মুক্তি উদয়নিধি স্টালিন, উষ্ণ অভ্যর্থনা ডিএমকে কর্মীদের

চেন্নাই, ৪ আগস্ট (আইএএনএস): তামিলনাড়ুর বিরোধী দলনেতা উদয়নিধি স্টালিনকে মঙ্গলবার একটি মামলায় জিজ্ঞাসাবাদের পর স্টেশন বেলে মুক্তি দেয়…

ByBySandeep Biswas Aug 4, 2026

জয়পুরে বিক্ষোভে অংশ নেওয়া করণী সেনার সদস্যের মৃত্যু, পুলিশি লাঠিচার্জের অভিযোগে কড়া পদক্ষেপের দাবি

জয়পুর, ৪ আগস্ট (আইএএনএস): ইউজিসির নতুন বিধির প্রতিবাদে জয়পুরে আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া শ্রী রাজপুত করণী সেনার…

ByByNews Desk Aug 4, 2026

২০১৯ সাল থেকে ৩৬ দেশ থেকে ২৭৪ পলাতক অভিযুক্তকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে: কেন্দ্র

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): ২০১৯ সাল থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত বিশ্বের ৩৬টি দেশ থেকে মোট ২৭৪ জন…

ByByNews Desk Aug 4, 2026

ভবানীপুরের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানি ছয় সপ্তাহ পিছোল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ৪ আগস্ট (আইএএনএস): ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা নির্বাচনী…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top