News Flash

  • Home
  • দিনের খবর
  • Fire: উত্তর প্রদেশে দিল্লিগামী ট্রেনের ইঞ্জিন ও দু’টি বগিতে আগুন, হতাহতের খবর নেই
Image

Fire: উত্তর প্রদেশে দিল্লিগামী ট্রেনের ইঞ্জিন ও দু’টি বগিতে আগুন, হতাহতের খবর নেই

মেরঠ, ৫ মার্চ (হি.স.): উত্তর প্রদেশের মেরঠের কাছে দৌরালা রেল স্টেশনে আগুন ধরে গেল দিল্লিগামী একটি প্যাসেঞ্জার ট্রেনে। শনিবার সকালে শাহারানপুর থেকে দিল্লিগামী ওই প্যাসেঞ্জার ট্রেনের ইঞ্জিন ও দু’টি কামরায় আগুন ধরে যায়। কীভাবে আগুন লাগল তা জানা যায়নি, এই ঘটনায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

উত্তর প্রদেশের শাহারানপুর থেকে দিল্লির উদ্দেশে যাচ্ছিল প্যাসেঞ্জার ট্রেনটি। মেরঠের কাছে দৌরালা রেল স্টেশনে পৌঁছনোর পর ট্রেনের ইঞ্জিন ও দু’টি কামরায় আগুন ধরে যায়। গলগল করে কালো ধোঁয়া বেরোতে থাকে। দৌরালা রেল স্টেশনে দাঁড় করানোর পর ট্রেনের আগুন নেভানো হয়। আগুনে ইঞ্জিন ও দু’টি কামরা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্টসার্কিটের কারণেই এই আগুনের সূত্রপাত।

Releated Posts

পাঞ্জাবে মাদক পাচার চক্র ভেঙে ৬ জন গ্রেফতার, উদ্ধার ৩০ কেজিরও বেশি হেরোইন

চণ্ডীগড়, ১১ জুন (আইএএনএস): সীমান্ত পেরিয়ে পরিচালিত একটি মাদক পাচার চক্রের পর্দাফাঁস করে ছয়জনকে গ্রেফতার করেছে পাঞ্জাব পুলিশ।…

ByByNews Desk Jun 11, 2026

৭৯তম জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, লালুপ্রসাদকে ঘিরে উৎসবে মাতল আরজেডি শিবির

পাটনা, ১১ জুন (আইএএনএস): রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-র প্রধান ও বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব-এর ৭৯তম জন্মদিন…

ByByNews Desk Jun 11, 2026

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026

খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার

কলকাতা, ১০ জুন (আইএএনএস): খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে বুধবার গ্রেফতার করা হল কলকাতা পুরসভার (কেএমসি) তৃণমূল…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top